দেশ

ভারতের অক্সিজেন আকালে পাকিস্তান সাহায্য করতে চায়, ইমরান খানকে জানাল পাকিস্তানবাসী

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউতে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে ভারত। প্রায় প্রতিদিন সংক্রমণ লাফিয়ে বাড়ছে। বর্তমানে ২৪ ঘন্টায় সংক্রমণ প্রায় সাড়ে ৩ লাখের গণ্ডি স্পর্শ করেছে। এই ভয়াবহ পরিস্থিতিতে হঠাৎ করে করোনা অ্যাক্টিভ কেস বেড়ে যাওয়ায় রীতিমতো ধসে পড়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা। করোনা রোগীদের জন্য বেড পাওয়া যাচ্ছে না। হাসপাতালগুলির বাইরে লম্বা লাইন রোগীদের। হাসপাতালগুলিতে সঠিক সময়ে অক্সিজেন পৌঁছাচ্ছে না। আর তার জেরে রোগী মৃত্যুর হার লাফিয়ে বাড়ছে। ভারতে অক্সিজেনের আকাল নিয়ে জোর চর্চা চলছে কিছুদিন ধরেই। বিভিন্ন ভারতের হাসপাতাল অক্সিজেনের দরকার বলে জরুরী ভিত্তিতে টুইট করেছে। এমনকি প্রতিবেশী দেশ পাকিস্তানের টুইটারে #IndiaNeedsOxygen হ্যাশট্যাগ ট্রেন্ডিং লিস্টে আছে।

ভারতের অক্সিজেনের আকাল দেখে প্রতিবেশী পাকিস্তানবাসীরা তাদের প্রধানমন্ত্রী ইমরান খানকে অনুরোধ করেছে যে যাতে পাকিস্তান ভারতকে অক্সিজেন যোগান ও সরবরাহে সাহায্য করে। আসলে গতকাল এই অক্সিজেনের অভাবে মর্মান্তিক ঘটনা ঘটেছিল দিল্লি গঙ্গারাম হাসপাতালে। সেখানে অক্সিজেনের লো প্রেসার হয়ে যাওয়ার জন্য ২৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল এবং ৬০ জন রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠেছিল। এছাড়াও বিভিন্ন হাসপাতাল থেকে বারবার টুইট আসছে যে তাদের কাছে কিছুক্ষণ অর্থাৎ ১ ঘন্টা বা ২ ঘন্টার জন্য অক্সিজেন আছে। এই পরিস্থিতিতে মানুষের জীবন বিপন্ন হচ্ছে শুধুমাত্র অক্সিজেনের চাহিদার জন্য।

ভারতে অক্সিজেনের আকাল সুপ্রিম কোর্টের কানেও গেছে। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে যে কেন্দ্রীয় সরকারকে খুব তাড়াতাড়ি একটি ন্যাশানাল প্ল্যান বানাতে হবে যাতে ভারতে অক্সিজেন সরবরাহ এবং অন্যান্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহ সঠিকভাবে হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026