নিউজ

স্বস্তির খবর, দেশে করোনায় সুস্থতার হার ক্রমেই বাড়ছে

দেশ জুড়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। তবে সুস্থতার হার ক্রমেই বাড়ছে। সোমবার পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী দেশে সুস্থতার হার ৬৩.২ শতাংশ। সোমবার পর্যন্ত দেশ জুড়ে করোনায় সুস্থ হয়েছেন ৫ লক্ষ ৫৩ হাজার ৪৭০ জন। যদিও করোনা সংক্রমণ কমার কোনো লক্ষ্মণই নেই। ক্রমেই বেড়ে চলেছে সংক্রমণ। আর এরফলে উদ্বিগ্ন চিকিৎসক মহল। একদল চিকিৎসক দাবি করেছেন, বায়ুর মাধ্যমেও ২ মিটার দূরত্বে ছড়াতে পারে করোনা সংক্রমণ ।

এদিকে দেশে এখনো পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ৮ লক্ষ ৭৮ হাজার ২৫৪। বিশ্বের তাবড়-তাবড় দেশকে পিছনে ফেলে তিন নম্বরে জায়গা করে নিয়েছে ভারত। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, “ভারত সঠিকভাবে করোনা পরিস্থিতি মোকাবিলা করছে”। এদিকে লক ডাউন তুলে দেওয়ার পরই নাগালের বাইরে চলে গিয়েছে আক্রান্তের সংখ্যা। চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ছে ক্রমশ।

দেশে গত রবিবার ২৮ হাজারেরও বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। যার ফলে উদ্বেগ বাড়ছে সরকারের। করোনা পরিস্থিতি সম্পর্কে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী সহ আরও অন্যান্য মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে দেশের করোনা পরিস্থিতি সম্পর্কে আলোচনা হয়। তবে ফের দেশ জুড়ে লক ডাউন জারি হবে কিনা সে বিষয়ে সরকারের তরফ থেকে স্পষ্ট ভাবে কিছু জানান হয়নি।

করোনা সংক্রমণ উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার ফলে বেশ কিছু রাজ্য ফের লক ডাউনের পথে হাঁটে। তবে দেশও সেই পথে হাঁটবে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। দেশের মধ্যে রাজধানী দিল্লিতে করোনায় সুস্থতার হার ৭৯.৯৮ শতাংশ। দেশ জুড়ে করোনায় মৃত্যু হয়েছে ২৩,১৭৪ জনের।

Anirban Kundu

Recent Posts

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026

রেশনে আর মিলবে না নিম্নমানের চাল-গম! খাদ্য দপ্তরের কড়া নির্দেশ, শুরু হচ্ছে বিশেষ নজরদারি

রেশন ব্যবস্থার মাধ্যমে দেশের কোটি কোটি মানুষ প্রতি মাসে বিনামূল্যে বা স্বল্প মূল্যে খাদ্যশস্য পেয়ে…

June 18, 2026

বর্ষা এসেও মিলছে না স্বস্তি! তাপপ্রবাহে কয়েকটি জেলায় বাড়ল গরমের ছুটি, স্কুল খোলার নতুন দিন ঘোষণা

বর্ষা মৌসুম শুরু হলেও দেশের বিভিন্ন প্রান্তে এখনও কমেনি গরমের দাপট। উল্টে অনেক এলাকায় তাপপ্রবাহের…

June 18, 2026

কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা! কবে মিলবে গরম থেকে স্বস্তি? জানুন আগামীকালের আবহাওয়া

উত্তরবঙ্গে বর্ষা সক্রিয় থাকলেও দক্ষিণবঙ্গে এখনও স্বস্তির বৃষ্টি অধরা। গত কয়েকদিন ধরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন…

June 18, 2026

তাপপ্রবাহের মধ্যেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, জানুন আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ এবং ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ। সকাল থেকে তীব্র রোদ আর বাতাসে…

June 17, 2026

একবার রিচার্জ, নিশ্চিন্তে ৩৬৫ দিন! Jio-র দুর্দান্ত প্ল্যানে মিলছে ডেটা, কলিং ও OTT সুবিধা

দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান খুঁজছেন? তাহলে Reliance Jio-র নতুন ৩৬৫ দিনের প্ল্যান আপনার জন্য হতে পারে…

June 17, 2026