সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন বিরাট কোহলির সাথে তার দিনরাতের টেস্ট নিয়ে আলোচনা হয়েছে এবং তাতে সম্মত হয়েছে বিরাট। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে সেই জল্পনা আরও জোরালো হলো।
বাংলাদেশ বোর্ড জানিয়েছে বিসিসিআই তাদের কাছে প্রস্তাব দিয়েছে যে তারা ইডেন গার্ডেন্সে দ্বিতীয় টেস্ট ম্যাচে দিনরাতের টেস্ট খেলতে আগ্রহী কিনা। বাংলাদেশ বোর্ডের ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আক্রম খান এক সংবাদসংস্থাকে জানায় যে তারা এখনো এ ব্যাপারে ভাবনা চিন্তা করছে তারপর বিসিসিআইকে জানাবে।
বিসিবির চিফ এক্সিকিউটিভ নিজামুদ্দিন চৌধুরী জানান এখনই সঠিক ভাবে কিছু বলা যাচ্ছে না। এটা খেলোয়াড়দের টেকনিক্যাল ব্যাপারের সাথে জড়িত তাই খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সাথে আমাদের আলোচনা করা দরকার। আমরা এক দুদিনের মধ্যেই বিসিসিআইকে এ বিষয়ে জানিয়ে দেবো।
ইডেনে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে নভেম্বরের ২২ তারিখ থেকে। হাতে অনেকটাই সময় রয়েছে তাই আশা করাই যায় ইডেন গার্ডেনেই হতে চলেছে ভারতের প্রথম দিন রাতের টেস্ট।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…