নিউজ

মাইনাস ২৩.৯ শতাংশে দাড়িয়েছে দেশের জিডিপি, চিন্তায় দেশের আমজনতা

ভারত : করোনা আবহে এমনিতেই দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। করোনার জেরে চাকরি হারিয়ে প্রায় সর্বসান্ত হয়েছে দেশের অর্ধেক মানুষ। এমন ঘটনা বিগত ৪০ বছরে দেখা যায়নি বলে মত অনেকেরই। করোনা আবহে প্রায় তিন মাস বন্ধ ছিলো দেশের দোকান, বাজার, পরিবহন ব্যবস্থা আর তার জেরেই, জিডিপির পতন হওয়াটাই স্বাভাবিক বলে অনুমান করে আসছিলেন অর্থনীতিবিদরা।

করোনা সংক্রমণ গোটা আর্থিক ব্যবস্থার ছন্নছাড়া পরিস্থিতি করে দিয়ে গেছে। বিগত কয়েক মাসে লক ডাউন চলাকালীন ব্যবসার ব্যপক ক্ষতি হয়েছে। এমনকি দেশের ছোট থেকে বড় শিল্পপতিরাও আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছেন।   কিন্তু সোমবার জাতীয় পরিসংখ্যান অফিস অর্থাত এনএসও এই রিপোর্ট প্রকাশ করে জানিয়েছে মাইনাস ২৩.৯ শতাংশে দাঁড়িয়েছে এই মুহূর্তে দেশের জিডিপি। যা দেশের অর্থনীতির ক্ষেত্রে যথেষ্টই খারাপ খবর।

বেশ কয়েকটি রিপোর্ট ঘেটে জানা গিয়েছে সব থেকে বেশি যেখানে কর্মসংস্থান তৈরি হয়, সেক্ষেত্রে উতপাদনের বৃদ্ধি নেমেছে মাইনাস ৪০ শতাংশে।  পরিকাঠামো ক্ষেত্রে মাইনাস ৫১ শতাংশ, রেস্তোরাঁ-হোটেল ইন্ডাস্ট্রি মাইনাস ৪৭ শতাংশে নেমেছে। গত অর্থবর্ষ যেখানে ৭.৯৫ শতাংশ বৃদ্ধি দিয়ে শুরু করেছিল, সেখানে এবছরের আরথিক মন্দা মানুষকে অবাক করেছে। এমনকি বছরের প্রথম দিক থেকেই খারাপ দিকে এগোচ্ছিলো জিডিপি। শেষ ত্রৈমাসিক বৃদ্ধির হার ছিল ৩.১। লকডাউনের পর তার অবস্থা তলানিতে এসে ঠেকলো।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026