নিউজ

গেরুয়া শিবিরে খুশির খবর, দেশজুড়ে মোদীর জনপ্রিয়তা প্রথম

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জী (এনআরসি) এর বিরুদ্ধে সারাদেশ জুড়ে চলা বিক্ষোভ প্রদর্শন, ক্ষোভের মধ্যেও ভালো খবর এলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির জন্যে। সম্প্রতি এক সমীক্ষায় উঠে এসেছে দেশ জুড়ে সিএএ, এনআরসি, এনপিআর নিয়ে বিক্ষোভের মাঝেও সারাদেশ জুড়েই বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা এখনও আগের মতোই আছে।

আইএএনএস-সিভোটারের করা একটি সমীক্ষায় বেশিরভাগ উত্তরদাতাই বলেছেন যে তারা বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি অত্যন্ত সন্তুষ্ট। প্রজাতন্ত্র দিবসের দিন প্রকাশিত এই সমীক্ষা অনুসারে, ৫৬.৪% উত্তরদাতা জানিয়েছেন যে তারা বিজেপির প্রতি অত্যন্ত সন্তুষ্ট এবং ৬২.৩% জানিয়েছেন তারা প্রধানমন্ত্রী মোদীকে সমর্থন করেন। সিএএ, এনআরসি নিয়ে যখন মোদী সরকার জাতীয় এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই চূড়ান্ত বিদ্রোহের মুখোমুখি হচ্ছেন, তখন ৭০% অংশগ্রহণকারী বলেছেন যে, তারা আবার ভোট হলে নরেন্দ্র মোদীকেই পুনর্নির্বাচিত করবেন।

আরও পড়ুন : যদি দেশে CAA এবং NRC বাস্তবায়িত হয়, তবে ‘জিন্নাহ’র জয় হবে, মন্তব্য করলেন কংগ্রেস নেতা শশী থারুর

তবে সবাই সন্তুষ্ট এমনটা নয়। ২৩.৮% যারা ‘কিছুটা হলেও সন্তুষ্ট’ এবং ১৯.৮% যারা মোদী সরকারের উপর ‘মোটেও সন্তুষ্ট নন’ বলে সমীক্ষায় উঠে এসেছে। আইএএনএস-সিভোটারের সমীক্ষায় ব্র্যান্ড বিজেপিকে ব্র্যান্ড মোদী ছাপিয়ে গেছে অধিকাংশে। সমীক্ষায় উঠে এসেছে ৫৬.৪% যারা ব্র্যান্ড বিজেপির প্রতি অত্যন্ত সন্তুষ্ট, সেখানে ৬২.৩% যারা ব্র্যান্ড মোদীর প্রতি অত্যন্ত সন্তুষ্ট। ২০.৯% ভারতীয় বলেছেন যে তারা কিছুটা সন্তুষ্ট। মাত্র ১৬.৮% ভারতীয়রা তার প্রতি অসন্তুষ্টির কথা জানিয়েছেন।

এনআরসি এবং সিএএ নিয়ে সাম্প্রতিক অস্থিরতার জন্য যখন সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ি করা হচ্ছে তখন এই সমীক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৫০.৭% উত্তরদাতারা পছন্দ করেছেন। যারা বলেছেন যে তারা অমিত শাহের কাজে অত্যন্ত সন্তুষ্ট। যদিও ২৫.২% বলেছেন তারা কিছুটা সন্তুষ্ট এবং ২৪.২% বলেছেন তারা অমিত শাহের কাজে মোটেও সন্তুষ্ট নন। নাগরিকত্ব আইন, এনআরসি নিয়ে দেশে যখন একের পর এক বিক্ষোভ প্রদর্শন চলছে সেই অবস্থায় এই সমীক্ষা যে কেন্দ্রীয় সরকারকে নতুন করে উদ্ভূত করবে সেকথা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026