ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ট্রেনের থেকেও সস্তা এখন ফ্লাইটের ভাড়া, IndiGo দিচ্ছে মাত্র ১১১১ টাকায় ফ্লাইট বুকিংয়ের সুবিধা

উৎসবের মৌসুম শেষ হতে না হতেই ইন্ডিগো এয়ারলাইন্স আবারো তাদের ফ্লাইট টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এয়ারলাইন গেটওয়ে সেল চালু করেছে indigo এয়ারলাইন। এখন আপনি বেশ সস্তায় ভারতের যে কোন জায়গায় ফ্লাইট টিকিট বুক করতে পারবেন বলে জানা যাচ্ছে। ভারতের অভ্যন্তরীণ জায়গাতে ১১১১ টাকা করে আপনি ফ্লাইট টিকিট বুক করতে পারবেন বলে জানা যাচ্ছে। এই নতুন অফারের ফলে, অনেক যাত্রী ইন্ডিগো এয়ারলাইন্সে টিকিট বুক করবেন বলে আশা করছে সংস্থা।

ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স ভারতের বাজারের সবথেকে বড় এয়ারলাইন্স জায়েন্ট। টাটা গ্রুপ ভিসতারা এবং এয়ার এশিয়া ইন্ডিয়াকে এয়ার ইন্ডিয়ার সাথে যুক্ত করে দেওয়ার পরে এখন এয়ার ইন্ডিয়া হয়ে উঠেছে ভারতের সবথেকে বড় এয়ারলাইনস জায়েন্ট। এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর মধ্যে বিমান চলাচল নিয়ে এখন বাজারে তীব্র প্রতিযোগিতা শুরু হয়েছে। এই কারণেই ইন্ডিগো তাদের গ্রাহকদের আরো বেশি আকৃষ্ট করতে নতুন নতুন অফার নিয়ে আসছে প্রতিদিন। গেটওয়ে সেলের মাধ্যমে যাত্রীরা ১১ থেকে ১৩ নভেম্বর ২০২৪ এর মধ্যে টিকিট বুক করতে পারবেন। এর অধীনে যাত্রীরা ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল ২০২৫ এর মধ্যে টিকিট বুক করতে পারবেন ভ্রমণ করার জন্য।

এই অফার চলাকালীন সমস্ত ইন্ডিগো ফ্লাইট এর ভাড়া একমুখী ১১১১ টাকা থেকে শুরু হচ্ছে এবং আন্তর্জাতিক ফ্লাইট এর ভাড়া শুরু হচ্ছে ৪৫১১ টাকা থেকে। এয়ারলাইন অ্যাড-অনগুলির ওপরেও অনেক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অভ্যন্তরীণ রুটে স্ট্যান্ডার্ড সিট আপনি বুক করতে পারবেন মাত্র ১১১১ টাকায়। অর্থাৎ আপনি আপনার পছন্দের সিট বেছে নিতে পারবেন খুব সহজে। ইন্ডিগো গেটওয়ে সেল এর কারণে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস তার গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার ঘোষণা করেছিল। আর এবারে এই অফার চালু করল ইন্ডিগো।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026