নিউজ

পাক কেন্দ্রীয়মন্ত্রী ফাওয়াদ চৌধুরীর বক্তব্যকে হাতিয়ার করে পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করতে পারে ভারত

লাহোর: গত বছর ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনা এখনও সকলের মনে আছে। এই ঘটনায় প্রাণ দিতে হয়েছিল চল্লিশের বেশী সিআরপিএফ জওয়ানদের। এই ঘটনায় পাকিস্তানকেই দায়ী করা হয়েছিল। এমনকি এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের পক্ষ থেকে পাক মাটিতে ঢুকে দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক করা হয়। আর এবার সরাসরি পুলওয়ামার জঙ্গি হামলার ঘটনার দায় স্বীকার করে নিল পাকিস্তান।

বৃহস্পতিবার সংসদে দাঁড়িয়ে পাকিস্তান মুসলিম লিগের নেতা আয়াজ সাদিক বলেছিলেন, ভারত পাকিস্তানকে আক্রমণ করবে এই ভয়ে ভারতের বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানকে পাকড়াও করেও তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল পাকিস্তান। এই কথাকে অস্বীকার করে পাকিস্তানের কেন্দ্রীয়মন্ত্রী ফাওযাদ খান চৌধুরী সংসদে দাঁড়িয়ে বলেন, ‘হামনে ভারত কো ঘুসকে মারা।’ এর অর্থ হল, ‘আমরা ভারতের ঘরে ঢুকে মেরেছি।’ এর পাশাপাশি তিনি এমনটাও বলেন, ‘ইমরান খানের নেতৃত্বে পুলওয়ামার হামলার ঘটনা আমাদের সাফল্য। এই ঘটনার সাফল্যের অংশীদার আমরা সবাই।’ পাকমন্ত্রীর এ হেন বক্তব্য তোলপাড় আন্তর্জাতিক স্তরে রাজনৈতিক মহল। আর এবার ফাওয়াদ চৌধুরীর এই বক্তব্যকে হাতিয়ার করে পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করার জন্য ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা FATF-এ আবেদন করতে চলেছে ভারত।

পাক মন্ত্রীর বক্তব্যকে হাতিয়ার করে যে ভারতের যে FATF-তে আবেদন করা উচিত, কেন্দ্রীয়মন্ত্রী ভি কে সিং-এর কথাতেও তা স্পষ্ট৷ তিনি বলেন, ‘আমি নিশ্চিত পাকিস্তানের মন্ত্রীর এই বক্তব্যকে হাতিয়ার করে সরকার গোটা বিশ্বকে বোঝাবে যে, পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করা উচিত। যাতে কেউ তাদের আর্থিক অনুদান না দেয়৷’

এই মুহূর্তে FATF-এর গ্রে তালিকাভুক্ত হয়ে রয়েছে পাকিস্তান৷ কয়েকদিন আগেই কালো তালিকাভুক্ত হওয়া থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছে তারা৷ সন্ত্রাসবাদীদের আর্থিক সাহায্য বন্ধ করতে পাকিস্তান কী ব্যবস্থা নিয়েছে, তা প্রমাণ করার জন্য ২০২১ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় দিয়েছে FATF৷ আর সেই সময় আসার আগেই পাক কেন্দ্রীয়মন্ত্রী ফাওয়াদ চৌধুরীর এই বক্তব্য কার্যত বেকায়দায় ফেলে দিয়েছে ইমরান খানের দেশকে। আর তাই পাকমন্ত্রীর বক্তব্যকে হাতিয়ার করে ভারত শেষ পর্যন্ত FATF-এ নালিশ জানালে আরও বেকায়দায় পড়বে পাকিস্তান, সেটা আর বলার অপেক্ষা রাখে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026