নিউজ

চিনের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে ভারত, ৩৩ টি যুদ্ধবিমান কেনার প্রস্তাব বায়ুসেনার

চীনের সাথে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বায়ুসেনার শক্তি আরও বাড়ানোর দিকে নজর দিলো ভারত। কেন্দ্র সরকারকে রাশিয়া থেকে ৩৩ টি নতুন যুদ্ধবিমান কেনার প্রস্তাব দেওয়া হয়েছে বায়ুসেনার তরফে। বায়ুসেনার এই প্রস্তাব পাওয়ার সাথে সাথেই কেন্দ্রের তরফে এই যুদ্ধবিমান গুলি কেনার বিষয়ে চিন্তাভাবনা শুরু করা হয়েছে বলে জানা যাচ্ছে। ৩৩ টি যুদ্ধবিমানের মধ্যে ২১ টি MiG-29s এবং ১২ টি সুখোই বিমান আছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, অর্থমন্ত্রকের কাছে ইতিমধ্যেই এই ৩৩ টি বিমান কেনার আবেদন পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী সপ্তাহেই হয়তো অর্থমন্ত্রক এই চুক্তির জন্য ৫,০০০ কোটি টাকা বরাদ্দ করবে। এর আগে ২০১৬ সালে রাশিয়ার সাথেই ৩৬ টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি স্বাক্ষরিত হয়। এবার আপদকালীন পরিস্থিতিতে এই ৩৩ টি যুদ্ধবিমান কেনা হতে পারে। আরও জানা যাচ্ছে, সরকারের কাছে বায়ুসেনার তরফে এও প্রস্তাব দেওয়া হয়েছে যে, নতুন চুক্তি যেন সম্পূর্ণ স্বচ্ছ ভাবে করা হয়। যাতে ভবিষ্যতে কোনো ধরণের সমস্যা না তৈরি হয়।

উল্লেখ্য, সোমবার রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীন সেনার সাথে বিবাদে জড়িয়ে পড়ে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। সেখানে শহীদ হন ২০ জন ভারতীয় জওয়ানের। একইসাথে ৪৩ জন চীনা জওয়ানেরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতির পর রীতিমতো উত্তপ্ত দুই দেশের সীমান্ত। ভারতের তরফে চীন সীমান্তে আরও বেশি করে সেনা মোতায়েন করা হয়েছে। ভারতের অভ্যন্তরে চীনা সামগ্রী বর্জনের দাবি উঠেছে। এই অবস্থায় নতুন করে ৩৩ টি যুদ্ধবিমান কেনার প্রস্তাব পাঠালো বায়ুসেনা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026