একজন ভারতীয় সাথে বিদেশিনীর সংসার পাতার গল্প নতুন কিছু নয়। তবে লকডাউনের সময় থেকেই এই ভারতীয়-ফরাসি দম্পতি নিজেদের গান থেকে থেকেই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ার পাতায়। হঠাৎ করেই একদিন ভাইরাল হয়ে যায় নেটিজেনদের মাঝে। সম্প্রতি পওলিন লাভোয়া এবং মেঘদূত রায়চৌধুরী কিশোর কুমারের একটি গান গেয়ে আবারো ভাইরাল হয়েছেন নেটিজেনদের মাঝে। প্রশংসিতও হয়েছেন অনেক।
ভিডিওতে মেঘদূত মূলত ইউকেলেলে বাজান। কন্ঠে থাকেন পাওলিন। অবশ্য মেঘদূতকেও গলা মেলাতে শোনা যায় ভিডিওতে। সম্প্রতি তারা একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে কিশোর কুমারের গাওয়া পুরানো জনপ্রিয় ‘সামনে ইয়ে কন আয়া দিল মে হুয়ি হালচাল’ গানটি গেয়েছেন তারা। বেশ মিষ্টি ভাবে এই গানটি উপস্থাপন করেছেন এই দম্পতি। ১৯৭২ সালে মুক্তি পাওয়া ‘জাওয়ানি দিওয়ানি’র জনপ্রিয় এই গানটি গেয়ে সম্প্রতি আবারো ভাইরাল হয়েছেন নেটিজেনদের মাঝে। ইতিমধ্যেই এই ভিডিওর ভিউজ ৪৩ হাজার ছাড়িয়ে গিয়েছে।
৫০ বছরের পুরানো এই ছবিতে পর্দায় অভিনয় করতে দেখা গিয়েছিল রণধীর কাপুর ও জয়া বচ্চনকে। সেই সময়কার ব্লকবাস্টার হিট এই ছবি। মানুষের মাঝেও এই ছবির জনপ্রিয়তা রয়েছে এখনও। কিশোর কুমারের প্রতিটা গানই মানুষের কাছে প্রিয়। তারমধ্যে ‘সামনে ইয়ে কন আয়া দিল মে হুয়ি হালচাল’ গানটি অন্যতম। সম্প্রতি এই ভারতীয়-ফরাসি দম্পতি এসেছিলেন দাদাগিরির মঞ্চে। সেখানে গিয়ে তারা তাদের এই গান গাওয়ার কথা জানিয়েছিলেন দাদাকে, যার প্রশংসা করেছিলেন দাদা নিজেও।
এর আগেও একাধিক এমন গানের ভিডিও বানিয়ে শেয়ার করেছেন তারা। সেগুলিও নেটিজেনদের কাছে ভীষণভাবে পছন্দের। তাদের শেয়ার করা যেকোনো ভিডিওই এখন ভাইরাল হয় নেটদুনিয়ায়। তারা যে নেটনাগরিকদের একাংশের কাছে বর্তমানে সেনসেশন হয়ে উঠেছেন, তা বলাই বাহুল্য। বলিউড গানের পাশাপাশি একাধিক বাংলা গানও গেয়েছেন তারা, যা নেটদুনিয়ায় ভাইরাল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…