নিউজ

ইন্দোনেশিয়ায় নতুন নিয়ম, মাস্ক না পড়লে মিলবে কঠিন শাস্তি : জানুন কি

ইন্দোনেশিয়াঃ বিশ্বে মোট করোনা আক্রান্ত তিন কোটি। সব মিলিয়ে মোট আক্রান্ত ২ কোটি ৯৭ লক্ষ ৩৭ হাজার ৯৯১জন । মোট মৃত্যু ৯ লক্ষ ৩৯ হাজার ৩৬৪। সুস্থ হয়েছেন মোট ২ কোটি ১৫ লক্ষ ৪৮ হাজার ২৩১। সব মিলিয়ে এখন ৫.৪ কোটি নমুনা পরীক্ষা করা হয়েছে। আমেরিকার পর দ্বিতীয় নম্বরে রয়েছে ভারত। প্রতিদিন যে হারে করোনা আক্রান্তর সংখ্যা বাড়ছে তাতে চিন্তা বাড়ছে দেশের আম জনতার।

আগের সপ্তাহের প্রথমেই ব্রাজিলকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে আসে ভারত। আর এই ভয়াবহ পরিস্থিতিতেও এমন অনেকে আছেন যারা বিনা মাস্কে এদিক ওদিক ঘুড়ে বেড়াচ্ছেন। কিন্তু এবার মাস্ক না পড়লে কঠোর শাস্তি দিচ্ছে ইন্দোনেশিয়া, মাস্ক না পরলে সোজা পাঠিয়ে দেওয়া হচ্ছে কবরস্থানে। এখানেই শেষ নয় দিনে যতবার করোনা আক্রান্তের দেহ আসবে, ততবার সেই সেই ব্যক্তিকেই কবর খুঁড়তে হবে।

দেশের মানুষকে শিক্ষা দিতে আনা হয়েছে এই নয়া নিয়ম।  এছাড়াও এমন কয়েকজনকে কবরস্থানের দারোয়ানের কাজও দেওয়া হয়েছে, বাকিদের দেওয়া হয়েছে কবর খোঁড়ার। সারা পৃথিবীতে মারাত্মকভাবে করোনা সংক্রমণ ছড়ানোর পরেও দোকানে বাজারে এমন অনেককেই দেখা যায় যাঁরা হয় মাস্ক পরেননি, নয়তো ঠিক ভাবে পরেননি। তাই তাদের শিক্ষা দিতেই এই নয়া নিয়ম।

স্থানীয় প্রশাসনের বক্তব্য, “এমনিতেই এখন কবর খোঁড়ার লোকের অভাব। এঁরা যে ভাবে বিনা মাস্কে ঘুরে বেড়াচ্ছেন তাতে তো সংক্রমণের আশঙ্কা আরও বাড়ছে। তাই এঁদেরই এই কাজে লাগানো হয়েছে”। দেশের মানুষ ছাড়াও পৃথিবীর অন্যান্য দেশের মানুষরাও যাতে এই ঘটনা দেখে শিক্ষা নেয় সেই নিয়ে আশাবাদী ইন্দোনেশিয়া, তাই রাতারাতি প্র্যোগ করা হয়েছে এই কঠোর নিয়ম।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026