Indrani Haldar: ‘ধন ধান্য পুষ্প ভরা’, ভরা মঞ্চে ভুল গান গেয়ে কটাক্ষের শিকার ইন্দ্রানী হালদার, তুমুল ভাইরাল ভিডিও

ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও এখনো দাপিয়ে অভিনয় করে বেড়াচ্ছেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার। বর্তমানে ছোটপর্দার শ্রীময়ী তিনি। ‘শ্রীময়ী’ শেষ করে একমাসের লম্বা বিরতিতে রয়েছেন অভিনেত্রী। সম্ভবত ফেব্রুয়ারি মাস থেকেই আবারো কাজে ফিরছেন তিনি। বড়পর্দার কাজও হাতে রয়েছে তার। এই এক মাস বিরতির পর তিনি যে পুরোদমে কাজে ফিরবেন তা স্পষ্ট। একজন অভিনেত্রী হিসেবে তিনি ভীষণভাবে সফল। তবে সম্প্রতি একরাশ লোকের মাঝে অভিনেত্রী যা বললেন, তা শুনে চোখ কপালে উঠেছে নেটনাগরিকদের।

বছরের প্রথম দিনে কোন একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়েছিলেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার ওরফে পর্দার শ্রীময়ী। সেখানেই হাজার হাজার মানুষের সামনে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা গান ‘ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা’কে রবীন্দ্রসঙ্গীত হিসেবে চালিয়ে দিয়েছেন অভিনেত্রী। মঞ্চে তার গান গাওয়ার ভঙ্গিও পছন্দ হয়নি দর্শকদের। সম্প্রতি সেই ভিডিও নেটদুনিয়ায় শেয়ার হতেই তুমুল কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী।

অভিনেত্রীর এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই একাধিক কটাক্ষের ইঙ্গিতপূর্ণ মন্তব্য নেটিজেনরা ছুঁড়ে দিয়েছেন তার দিকে। এমন কালজয়ী গানকে একরাশ লোকের মাঝে অপমান করার অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে। তারেই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। অভিনেত্রীর এমন কাণ্ডের কথা শুনেছি ছিঃ ছিঃ করেছেন অনেকেই। আবার অনেকে তাকে বাঙালির লজ্জা বলেও দাবি করেছেন। ভাইরাল হওয়া ভিডিওর কমেন্ট বক্স দেখলেই স্পষ্ট হবে সবটা। মানুষ যে এই ঘটনায় অভিনেত্রীর উপর বেশ মনোক্ষুন্ন হয়েছেন, তা বলাই বাহুল্য। সম্প্রতি এই ঘটনার সূত্র ধরেই নেটিজেনদের মাঝে তুমুল চর্চার মধ্যে রয়েছেন অভিনেত্রী।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026