বিনোদন

বিয়ে হয়েছে মাস দেড়েক, জনসমক্ষে সায়ন্তনীকে সপাটে চড় মারলেন ইন্দ্রনীল

টলিটাউন ও টেলিটাউনে একের পর এক বিয়ের ফুল ফুটেই চলেছে। কিছুদিন আগেই বিয়ে হয়েছে অভিনেত্রী সায়ন্তনী সেনগুপ্ত (sayantani sengupta) ও অভিনেতা ইন্দ্রনীল মল্লিক (Indranil mullick)-এর। দীর্ঘদিনের সম্পর্ককে সীলমোহর দেওয়ার জন্য সায়ন্তনী ও ইন্দ্রনীল বেছে নিয়েছিলেন ভ‍্যালেন্টাইনস ডে অর্থাৎ 14 ই ফেব্রুয়ারি দিনটিকে। রীতিমত অনুষ্ঠান করে মালাবদল ও সিঁদুরদান করে সাতপাকে বাঁধা পড়েছিলেন সায়ন্তনী ও ইন্দ্রনীল। এই সিঁদুরদান নিয়েই কপট রাগ দেখিয়ে নেটিজেনদের কাছে অভিযোগ জানিয়েছিলেন সায়ন্তনী। সিঁদুরদানের একটি ছবি শেয়ার করে ইন্দ্রনীলের উদ্দেশ্যে সায়ন্তনী বলেছিলেন, এভাবে কে সিঁদুর পরায়! প্রসঙ্গত, ইন্দ্রনীল মনে হয় বিয়ের দিন নার্ভাস ছিলেন, তাই সত্যিই তাঁর পরানো সিঁদুরের ডিজাইন অস্ট্রেলিয়ার ম্যাপের মতো হয়ে গিয়েছিল। যাই হোক, এক বছর ধরে সিঁদুর পরানো প্র্যাকটিস করলে ইন্দ্রনীল তাঁর ও সায়ন্তনীর প্রথম বছরের বিবাহবার্ষিকীতে অনায়াসেই সুন্দর করে সিঁদুর পরাতে পারবেন বলে নেটিজেনরা আশাবাদী।

সায়ন্তনী ও ইন্দ্রনীলের বিয়েতে উপস্থিত ছিলেন দুজনের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা। টেলিটাউনের তারকাদের মধ্যে ছিলেন শ্রীতমা রায়চৌধুরী (Sreetama Roychowdhury), শ্রুতি দাস (Shruti Das), রুকমা রায় (Rukma Roy), ঊষসী রায় (Ushashi Roy)। বিয়ের দিন সায়ন্তনীর পরনে ছিল লাল রঙের জমকালো শাড়ি ও মানানসই সোনার গয়না। ইন্দ্রনীলের পরনে ছিল সাদা রঙের চিকন পাঞ্জাবী। সায়ন্তনী ও ইন্দ্রনীলের বিয়ের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বিয়ের আগে সায়ন্তনীর আইবুড়ো ভাতের আয়োজন করেছিলেন শ্রীতমারা। রীতিমত পঞ্চব‍্যঞ্জন সাজিয়ে সায়ন্তনীকে আইবুড়ো ভাত খাওয়ালেন তাঁর বান্ধবীরা। সঙ্গে ছিল স্পিনস্টার পার্টি। সায়ন্তনীর আইবুড়ো ভাতের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী গীত রায় (Geet Roy) ।

দেখতে দেখতে কেটে গেছে এক মাস। 14 ই মার্চ সায়ন্তনী ও ইন্দ্রনীলের বিবাহ বন্ধনের এক মাস পূর্তি উপলক্ষ্যে সায়ন্তনী ইন্সটাগ্রামে বিয়ের একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে পুরানো দিনের ক্লাসিক স্টাইলে বসা সায়ন্তনীর পাশে দাঁড়িয়ে রয়েছেন ইন্দ্রনীল। ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে সায়ন্তনী লিখেছেন, ভালোবাসার এক মাস পূর্ণ হল। সায়ন্তনীর পোস্ট করা ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরা সায়ন্তনী ও ইন্দ্রনীলকে শুভেচ্ছা জানিয়েছেন।

তবে সায়ন্তনীর সেলিব্রেশন যেন শেষ হচ্ছে না। ফলে তিনি বিয়ের দিনের আরও একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন ইন্দ্রনীল ও ইন্দ্রনীলের মা এবং বাবা। ছবিটি শেয়ার করে সায়ন্তনী লিখেছেন তাঁর শ্বশুরমশাই এখনও যথেষ্ট হ্যান্ডসাম ও কুল হাঙ্ক। ছবির ক্যাপশনে নিজের শাশুড়িকে ‘মাম্মিজান’ সম্বোধন করেছেন সায়ন্তনী। তবে সায়ন্তনীর শ্বশুরমশায়ের থেকে শাশুড়িও কিছু কম যান না। বিয়ের দিন আকাশী রঙের শাড়িতে তাঁকেও যথেষ্ট সুন্দরী লেগেছে।

তবে বিয়ের দেড়মাসের মধ্যেই সায়ন্তনীকে চড় মারলেন ইন্দ্রনীল। প্রকৃতপক্ষে, এখন তো ইন্সটাগ্রামে ‘রিল কর, ফিল কর’ ক্রেজ চলছে। সেই ক্রেজে এবার গা ভাসিয়েছেন ইন্দ্রনীল ও সায়ন্তনীও। ইন্দ্রনীল ‘হর পল তেরি ইয়াদ’ -এর সঙ্গে লিপ সিং করছিলেন। গানের মহিলা কন্ঠ আসতেই ফ্রেমে ঢুকে পড়েন সায়ন্তনী। সঙ্গে সঙ্গেই ‘রাউডি রাঠোর’ হয়ে সায়ন্তনীকে চড় মেরে ইন্দ্রনীল বলেন, চুপ করে থাকতে।

এর আগে 2016 সালে অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য (Prerana bhattacharya)-এর সঙ্গে বিয়ে হয়েছিল ইন্দ্রনীলের। কিন্তু কিছুদিনের মধ্যেই তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘হয়তো তোমারই জন্য’-য় জিতু কমল (Jitu kamal) ও সম্পূর্ণা মন্ডল (Sampurna mandal) -এর পাশাপাশি এবার দেখা যাবে সায়ন্তনীকেও। অপরদিকে নতুন ধারাবাহিক ‘রিমলি’-তে অভিনয় করছেন ইন্দ্রনীল। কিছুদিন আগেই জি বাংলার জনপ্রিয় গেম শো ‘দিদি নং 1′-এ অংশগ্রহণ করেছিলেন সায়ন্তনী ও ইন্দ্রনীল।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026