নিউজ

দেশে নরেন্দ্র মোদীর জয় নিয়ে উঠে এলো চাঞ্চল্যকার তথ্য, প্রকাশ করলেন নোবেলজয়ী অভিজিত্‍

বিনোদ পালঃ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পর এবার নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায়কে আক্রমনাত্মক ভাষায় আক্রমন করেন বিজেপি।ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় ট্যুইটে বলেন-অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বাঙালি না মারাঠি? তাঁর জন্মস্থান কলকাতায় নাকি মহারাষ্ট্রে?

তিনি আরো প্রশ্ন করেন অভিজিত্‍ কেন নামের মাঝে বিনায়ক ব্যবহার করেন? শুধু তিনিই নন কেন্দ্রীয় রেল ও বাণিজ্যমন্ত্রী পীযুশ গয়াল ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধিশুদ্ধি নিয়েও প্রশ্ন উঠিয়েছেন। তিনি বলেন, ‘অভিজিত্‍ কংগ্রেসের ন্যায় প্রকল্পের অনেক গুণগান করেছিলেন। কিন্তু দেশবাসী সেই ন্যায় প্রকল্পকে ছুড়ে ফেলে দিয়েছে। এর থেকেই বোঝা যায় অভিজিতের বোধবুদ্ধি কোন স্তরের।’

অবশেষে বারবার এরম সমালোচনার সম্মুখীন হওয়ার পর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও নরেন্দ্র মোদীকে নিয়েও মুখ খুললেন।”মানুষ নরেন্দ্র ভোট দিয়েছেন কারণ আর কোনও জনপ্রিয় নেতা ছিল না। জোরাল বিরোধী শক্তি এই মুহূর্তে দেশে প্রয়োজন। নাহলে গণতন্ত্রের জন্য তা ভালো হবে না। সরকারী নীতির ফলে নির্বাচনী জয় হয়, এমন তত্ত্ব মানতে রাজী নয় তিনি” এক বেসরকারি চ্যানেলের সাক্ষাৎকারে ঠিক এমনটাই মত প্রকাশ করেন নোবেলজয়ী।

তিনি আরো বলেন যে, বিগত লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রস্তাবিত ‘ন্যায়’ প্রকল্পের অন্যতম রূপকার ছিলেন তিনি এবং ন্যায়তে শুধুমাত্র স্কিম ডিজাইন তিনি করেছেন।’ তবে সাথে সাথে কংগ্রেসের ও সমালোচনা করেছেন তিনি। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের প্রতি তথাগত রায়ের এমন কুরুচিকর মন্তব্যের তীব্র নিন্দা করেন বহু মানুষ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026