নিউজ

জিয়াগঞ্জ হত্যাকাণ্ডে উঠে এলো চাঞ্চল্যকার তথ্য! শীঘ্রই জানুন

গত নবমীর রাতে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে গর্ভবতী স্ত্রী ও পুত্রসহ খুন হন স্কুল শিক্ষক বন্ধুগোপাল পাল। তারপর থেকেই এই হত্যাকাণ্ডে তদন্তে নেমেছে জেলা পুলিশ। পুলিশের সহায়তা করছে সিআইডিও। সেই হত্যাকাণ্ডের তদন্ত এবার এক নাটকীয় মোড় নিল। পুলিশ আটক করেছে সৌভিক বণিক ও মৃত বন্ধুপ্রকাশ পালের বাবা অমর পালকে।সৌভিক বণিক বন্ধুপ্রকাশের বন্ধু। আপাতত জিয়াগঞ্জ থানায় তাঁদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সৌভিক ও অমর পালের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই খুনের রহস্য খুলবে বলে মনে করছে তদন্তকারীরা।

সম্পত্তিগত কারণে দীর্ঘদিন ধরেই টানাপোড়া চলছিল বাবা এবং ছেলের মধ্যে, বলছে পুলিশ  সূত্র। জানা গিয়েছে নিহত শিক্ষক বন্ধুপ্রকাশের ছোট থাকতেই তাঁর বাবা দ্বিতীয় বিয়ে করেন। তারপর থেকেই মায়ের সঙ্গে সাগরদিঘীতে থাকতেন তিনি। এবং তাঁর বাবা অমর পাল থাকতেন রামপুরহাটে। নিহত বন্ধুপ্রকাশের মা অভিযোগ করেছেন, অমর পালের দ্বিতীয় বিবাহের পর, ছেলে বড় হতেই বাবা এবং ছেলের মধ্যে অশান্তি শুরু হয়। তাঁদের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদও শুরু হয়। সেই বিবাদ আদালত পর্যন্তও গড়ায়। সম্পত্তিগত বিবাদের জেরেই শিক্ষকের পরিবারের খুন হয়ে থাকতে বলে আশঙ্কা তদন্তকারীদের। এই সন্দেহের ভিত্তিতেই আটক করা হয় অমর পালকে।

অপরদিকে মৃত শিক্ষক বন্ধুপ্রকাশ পালের মৃত স্ত্রী বিউটি পালের মা জানান, চড়া সুদে ধার করে অন্তত ৭-৮ লক্ষ টাকা সৌভিককে দিয়েছিলেন তাঁর জামাই। কিন্তু টাকা ফেরত দিত না সৌভিক। টাকা ফেরতের কথা বললেই খুনের হুমকিও দিত সে। আর্থিক বিবাদের জেরে সপরিবারকে খুন করার সন্দেহে পুলিশ আটক করেছে সৌভিক বণিককে। তবে প্রশ্ন একটাই। বন্ধু না বাবা?… তদন্ত করে দেখছে পুলিশ। রহস্যটা খুব শীঘ্রই সামনে আসবে বলে আশাবাদী তদন্তকারীরা ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026