দেশজুড়ে ক্রমাগত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, এর সাথে সাথেই বেড়ে চলেছে আক্রান্ত সন্দেহে সাধারণ মানুষের ওপর অত্যাচার। প্রতিনিয়ত অমানবিকতার পরিচয় দিয়ে চলেছে কিছু মানুষ। এবার করোনা আক্রান্ত সন্দেহে মার খেয়ে মৃত্যু হলো থানের এক ব্যক্তির।
খবর সুত্রে জানা গেছে, থানের কল্যাণ শহরের গণেশ গুপ্ত নামের এক ব্যক্তি পাশেই দোকান থেকে কিছু জিনিস কিনতে গেছিলেন। অসুস্থ থাকার কারণে সবার নজর এড়িয়ে অন্য পথ দিয়েই ফিরছিলেন বাড়ি। তবুও শেষ রক্ষা হয়নি। অসাবধানে কেশে ফেলেন রাস্তার মাঝে। এরপর অন্য কয়েকজনের নজরে পড়লে শুরু হয় বচসা। হাতাহাতি চলে কিছুক্ষণ। তবে সেখানেই শেষ নয়, নোংরা পাকে ফেলে দিলে দম বন্ধ হয়ে মারা যান তিনি।
ঘটনার পরই পুলিশ এসে দেহ উদ্ধার করলে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। অপরাধীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। এরকম ঘটনা আজ প্রথম নয়। এর আগেও এমন ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা গেছে করোনা আক্রান্ত সন্দেহে হেনস্থা হয়েছে মানুষ। শুধু তাই নয় চিকিৎসকরাও এর শিকার হয়েছেন। চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মী কিছুজনকে বাড়ি থেকেও বের করে দেওয়া হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…