নিউজ

অমানবিক পুলিশ! এসএসকেএমে ক্যান্সার রোগীর গাড়ির সামনে পুলিশি কাঁটা

কলকাতা: এসএসকেএম হাসপাতালে অমানবিক পুলিশ। ক্যান্সার আক্রান্ত রোগীর গাড়িতে কাঁটা লাগিয়ে দেওয়া হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে। চার ঘন্টা ধরে ক্যান্সারে আক্রান্ত মুমূর্ষু রোগী গাড়িতেই বসে থাকতে বাধ্য হয়।

আজ, শনিবার বাঁকুড়া থেকে ক্যান্সার আক্রান্ত এক রোগীকে তার পরিবার এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে এসেছিল রেডিওথেরাপি দেওয়ার জন্য। চিকিৎসা পদ্ধতি শেষ হয়ে যাওয়ার পর বাড়ি ফেরার সময় ঘটে বিপত্তি। হঠাৎ পুলিশের পক্ষ থেকে রোগীর পরিবারের গাড়িতে কাঁটা লাগিয়ে দেওয়া হয়। যার ফলে দীর্ঘ চার ঘন্টা ধরে গাড়ির মধ্যেই ক্যান্সারে আক্রান্ত ওই মুমূর্ষু রোগী বসে থাকেন। পরিবারের পক্ষ থেকে পুলিশকে কাঁটা তুলে নেওয়ার জন্য বহুবার অনুরোধ করা হলেও পুলিশ তাতে কর্ণপাত করেনি বলে রোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে।

তবে সেই অভিযোগ কার্যত অস্বীকার করেছে পুলিশ। কাঁটা লাগার কারণ কী তা জানতে চাওয়া হলে সংবাদমাধ্যমকে কলকাতা পুলিশ জানিয়েছে, যেসব জায়গায় গাড়িতে কাঁটা লাগানো হয়েছে, সেসব জায়গা আসলে পার্কিং জোন নয। এ কথা বহুবার রোগীদের পরিবারকে জানানো সত্ত্বেও তারা তাদের গাড়ি ওখানে রাখে। যার ফলে পুলিশের পক্ষ থেকে কাঁটা লাগিয়ে দেওয়া হয়। এমনকি রোগী থাকাকালীন গাড়িতে কাঁটা লাগানোর যে অভিযোগ পরিবারের পক্ষ থেকে আনা হয়েছে, সেই অভিযোগ অস্বীকার করে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে রোগী থাকাকালীন কাঁটা লাগানো হয়নি ওই গাড়িতে।

কিন্তু পুলিশের এই স্বীকারোক্তি আসলে যে সত্যি নয়, তার প্রমাণ দিয়েছে এসএসকেএমের সামনে দাঁড়িয়ে থাকা অসংখ্য এমন গাড়ি, যেখানে রোগী রয়েছে কিন্তু তা সত্ত্বেও তাদেরকে বাড়ি ফিরতে দেওয়া হচ্ছে না। কলকাতা পুলিশের পক্ষ থেকে সেইসব গাড়িতে কাঁটা লাগিয়ে দেওয়া হয়েছে। এসএসকেএম হাসপাতালে সামনে পার্কিং জোন নেই। তাই বাধ্য হয়েই রোগীর পরিবার অন্য জায়গায় গাড়ি রাখে। কিন্তু এই পরিস্থিতি বুঝতে না পেরে কলকাতা পুলিশ যে অমানবিক চেহারা সকলের সামনে তুলে এনেছে, তা নিন্দনীয় এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026