এই সিরিজে অভিনয় দিয়েই নজর কেড়েছেন আশ্রমের পাম্মি, মানেন ভক্তরাও

অদিতি পোহানকার বর্তমানে দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত একটি মুখ। উল্লেখ্য,’আশ্রম’এ অভিনয় করার পর থেকেই দর্শকমহলে তার পরিচিতি বেড়ে গিয়েছে অনেকগুণ। বলাই বাহুল্য, তার কেরিয়ার নিয়েছিল নতুন মোড়। এই ওয়েব সিরিজে পাম্মির চরিত্র তাকে অভিনেত্রী হিসেবে এনে দিয়েছে এক বিপুল পরিচিতি। উল্লেখ্য,২০১৪ সাল থেকেই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। বর্তমানে তার যে সেই পথ চলা এগিয়েছে অনেকটাই, সেকথা আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয় অদিতি পোহানকার। সোশ্যাল মিডিয়ার পাতায় প্রায়ই সাহসী লুকে ধরা দেন তিনি। অভিনয়ের পাশাপাশি একাধিক বোল্ড ফটোশুটেও অংশ নিয়ে থাকেন অভিনেত্রী। পর্দার পাশাপাশি বাস্তবেও তিনি যথেষ্ট সাহসী। অবশ্য সেকথা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। তবে সম্প্রতি নিজের অন্যতম সাহসী সিরিজ ‘শি’ (She)-এর সূত্র ধরেই চর্চিত অভিনেত্রী।

ইমতিয়াজ আলির লেখা গল্পের সূত্র ধরেই তৈরি হয়েছে নেটফ্লিক্সের অন্যতম সিরিজ ‘শি’। বর্তমান দর্শকদের মাঝে এই সিরিজ বেজায় জনপ্রিয়তা অর্জন করেছে। এই সিরিজেরই মুখ্য ভূমিকায় অভিনয় করে দর্শকমাঝে বিপুল পরিমাণে প্রশংসা অর্জন করেছেন অদিতি পোহানকার। এই সিরিজে অদিতি ছাড়াও বিজয় বর্মা, কিশোর, বিশ্বাস কিনি, শিবানী রাঙ্গোলে, সুহিতা থাত্তের মতো একাধিক প্রতিভাবান তারকাদের দেখা মিলেছে।

এই সিরিজের গল্প অনুযায়ী, একজন আন্ডারকভার মহিলা পুলিশ কনস্টেবল ছদ্মবেশে যান একটি আন্ডারকভার গ্যাংয়ের সমস্ত কীর্তিকলাপ প্রকাশ্যে আনার জন্য। এই বিষয়টির উপর ভিত্তি করেই এগিয়েছে গোটা গল্পটি। এই সিরিজে মহিলা পুলিশ কনস্টেবলের ভূমিকাতেই ছিলেন অদিতি পোহানকার। বলাই বাহুল্য, এই চরিত্র দর্শকমাঝে তাকে আরো বেশি পরিচিত ও প্রশংসা এনে দিয়েছে। শেষপর্যন্ত এই মহিলা পুলিশ কনস্টেবল নিজের লক্ষ্যে পৌঁছাতে পারেন কিনা! তা জানার জন্য চোখ রাখতে হবে নেটফ্লিক্সের পর্দায়। উল্লেখ্য, ২০২০ সালেই মুক্তি পেয়েছিল এই সিরিজটি। বর্তমানে এই ওয়েব সিরিজের দুটি সিজন রয়েছে।

Devparna Acharya

Recent Posts

‘নতুন সকাল’-এর বার্তা, দেবের পরে কি রাজনীতিতে আসছেন জিৎ?

মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানেও হাজির ছিলেন তিনি। আবার সরকার পরিবর্তনের পর সমাজমাধ্যমে বিজেপিকে…

May 10, 2026

সূর্যর পর ভারতের ক্যাপ্টেন কে? শ্রেয়সকে টপকে দৌড়ে এগিয়ে এই বিশ্বকাপজয়ী তারকা

ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার দৌড়ে পিছিয়ে পড়লেন শ্রেয়স আইয়ার। ২০২৫ সাল থেকে IPL-এ দুরন্ত…

May 10, 2026

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, পাঁচ জেলায় ৫০-৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার রাজ্যের বিভিন্ন জেলায়…

May 10, 2026

শুভেন্দুর শপথের দিনেই SSC-র বড় চমক! প্রকাশ্যে এল ২০১৬ SLST-এর OMR শিট

রাজ্যের রাজনৈতিক মহলে যখন শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ ঘিরে তুমুল চর্চা চলছে, ঠিক সেই…

May 10, 2026

ফুটবল বিশ্বকাপে মঞ্চ মাতাতে প্রস্তুত নোরা ফতেহি, তিন দেশে উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন কারা?

আর মাত্র ৪০ দিন। ফুটবল বিশ্বের নজর এবার উত্তর আমেরিকায়। কারণ, ইতিহাসে প্রথমবার ৪৮টি দল…

May 10, 2026

মহিলাদের টিকিটে ৫০% ছাড়, আসানসোল-পুরী নতুন ভলভো বাস, জানুন সময়সূচি

অনেকেই ট্রেনের বদলে এবার বাসে করে পুরী যাওয়ার পরিকল্পনা করছেন। বিশেষ করে মহিলা যাত্রীদের জন্য…

May 10, 2026