সোশ্যাল মিডিয়াতে আজকাল ভাইরাল হওয়া খুব একটা কঠিন বিষয় নয়। এখনকার দিনে যদি আপনার কাছে কোন ট্যালেন্ট থাকে, তাহলে আপনি সেই ট্যালেন্ট সোশ্যাল মিডিয়াতে প্রদর্শন করে খুব সহজে ভাইরাল হয়ে যেতে পারেন। ভাইরাল বিষয়টা এখন সহজ এবং জনপ্রিয়তার শীর্ষে ওঠার জন্য প্রত্যেক মানুষই চেষ্টা করে চলেছেন। বর্তমানে ভারতের বহু মানুষ সোশ্যাল মিডিয়ার দৌলাতে জনপ্রিয়তা অর্জন করেছেন। শুধুমাত্র জনপ্রিয়তা বললে ভুল হবে, এখন অনেকেই ছবি এবং বিভিন্ন মিডিয়া প্রজেক্টে চান্স পাচ্ছেন শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তার কারণে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া একজন ইনস্টাগ্রাম প্রভাবীর নতুন সিনেমা “লাপাতা লেডিস” বক্স অফিসে সফল হয়েছে। ফলে বলা যায়, আজকাল সোশ্যাল মিডিয়া একটি বড় মাধ্যম হয়ে উঠেছে।
সোশ্যাল মিডিয়াতে সবথেকে বেশি ভাইরাল হয় কমেডি ভিডিও এবং নাচের ভিডিও। যারা ভালো নাচ করতে পারেন, তারা সোশ্যাল মিডিয়াতে সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়ে থাকেন।
সেরকমই এক বাঙালি নৃত্যশিল্পীর নাচের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই নৃত্যশিল্পীর নাম হলো সৌমি সাহা এবং তিনি মাঝেমধ্যেই এই ধরনের নাচের ভিডিও পোস্ট করে থাকেন। কলকাতায় যখন প্রথমবার বৃষ্টি হয়, সেই সময় তিনি বাংলা গানের সঙ্গে একটি দুরন্ত ভিডিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ার জগতে। ইনস্টাগ্রামে এই রিল ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয় এবং বহু মানুষ এই ভিডিওটি বেশ পছন্দ করেন।
এই নতুন ভিডিওতে একটি ব্রাউন কালারের শাড়ি এবং একটি সোনালী রঙের ব্লাউজে দেখা গিয়েছে ওই নৃত্যশিল্পীকে। দেবের ছবি “প্রেমের কাহিনী”-র “রিমঝিম এ ধারাতে” গানের সঙ্গে তিনি দুরন্ত নাচ করে জনপ্রিয় হয়েছেন। তার নাচের ভিডিওটি দেখতে সত্যিই খুবই ভালো লাগে। এই ভিডিওতে তার প্রত্যেকটি মুভ দর্শকদের মন ছুঁয়ে গেছে। ইতিমধ্যেই মিলিয়নের উপরে ভিউ পেয়েছে এই ভিডিও এবং লক্ষাধিক মানুষ এটি দেখে নিয়েছেন।
সোশ্যাল মিডিয়া বর্তমানে বিনোদনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। নাচের ভিডিও থেকে শুরু করে বিভিন্ন ধরনের কনটেন্টের মাধ্যমে মানুষ নিজেদেরকে আরও সংযুক্ত রাখতে সক্ষম হয়েছে। সৌমি সাহার মতো নৃত্যশিল্পীরা তাদের ট্যালেন্ট প্রদর্শনের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে নতুন নতুন প্রতিভার উন্মোচন হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…