খালি জমিতে বসান ATM, মাসে মাসে রোজগার করুন ৫০ হাজার টাকা, জানুন উপায়

আপনি যদি ভারতীয় হন এবং সরকারি বেসরকারি কাজ ছাড়াও অন্যভাবে অর্থ উপার্জন করতে চান তাহলে আপনার জন্য আমরা নিয়ে এসেছি একটা দারুন আইডিয়া যার মাধ্যমে আপনি প্রতিমাসে পঞ্চাশ হাজার টাকার বেশি রোজগার করতে পারবেন তাও আবার বাড়ি বসে। এই নতুন উপায়ে আপনি খুব সহজে আপনার খালি জমিকে ব্যবহার করে টাকা রোজগার করতে পারবেন। এর মাধ্যমে আপনি নিজের জমির সদ্ব্যবহার করতে পারবেন এবং তার সাথেই সুরক্ষিত ব্যবসার মাধ্যমে নিজের ভবিষ্যৎ আরো বেশি সুরক্ষিত করতে পারবেন।

আপনাদের জানিয়ে রাখি, ভারতের প্রতিটি শীর্ষস্থানীয় ব্যাংক তাদের এটিএম স্থাপন করে ভারতের বিভিন্ন রাজ্যে, শহরে, এলাকায়। তবে এই এটিএম কিন্তু যেকোনো জায়গায় বসিয়ে ফেলা যায় না। বাড়ির মালিকের অনুমতির পরেই কোন ব্যাংক এই এটিএম নির্দিষ্ট জায়গায় বসাতে পারে। তার জন্য থাকতে হয় ভালো জায়গায় জমি। যদি আপনার কাছেও এরকম ভালো জায়গায় জমি থাকে, যেটা দৃশ্যমানতার দিক থেকেও ভালো এবং আপনার এলাকাটাও বেশ জনপ্রিয়, তাহলে সেই জমি কে আপনি ব্যবহার করতে পারেন এটিএম ফ্রাঞ্চাইজি স্থাপন করে। এই খালি জমিতে যদি আপনি এটিএম তৈরি করেন তাহলে খুবই সহজে আপনি ৫০ হাজার টাকার বেশি রোজগার করতে পারবেন প্রতি মাসে। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এরকমই একটি প্ল্যান নিয়ে হাজির হয়েছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে আপনি স্টেট ব্যাংকের এটিএম স্থাপন করে বাড়িতে বসে ৫০ হাজার টাকার বেশি রোজগার করবেন।

দেশের সবথেকে বড় পাবলিক সেক্টর ব্যাংকগুলি এই মুহূর্তে তাদের এটিএম ফ্রাঞ্চাইজি বিক্রি করার একটা বিশেষ স্কিম নিয়ে হাজির হয়েছে। আপনি যদি এই এটিএম ফ্রাঞ্চাইজি গ্রহণ করেন এবং নিজের খালি জমিতে একটি এটিএম স্থাপন করেন তাহলে, সেই এটিএম থেকে যত পরিমান ট্রানজাকশন হবে, সেই অনুযায়ী আপনি কিছু টাকা কমিশন পেতে পারেন। এই এটিএম থেকে রোজগার প্রতি মাসে মোটামুটি ৫০ হাজার টাকার কাছাকাছি হতে পারে। অর্থাৎ প্রতি বছরে আপনার আয় হবে মোটামুটি ৬ লাখ টাকার মত। বেশ কিছু কোম্পানিকে এই মুহূর্তে এটিএম ফ্রাঞ্চাইজি স্থাপন করার টেন্ডার দিয়েছে ব্যাংকগুলো। এই সমস্ত কোম্পানির টেন্ডার গ্রহণ করেই আপনি নিজের জমিতে এটিএম স্থাপন করতে পারেন।

এই এটিএম তৈরি করতে কি কি প্রয়োজন?

১. এটিএম ফ্রাঞ্চাইজি গ্রহণ করতে হলে আপনার কাছে নূন্যতম ৫০ থেকে ৮০ বর্গফুটের জমি থাকতে হবে।

২. যে ব্যাংকের এটিএম আপনি গ্রহণ করছেন, সেই ব্যাংকের অন্য একটি এটিএম থেকে আপনার জমির দূরত্ব হতে হবে কম করে হলেও ১০০ মিটার বা তার কিছু বেশি।

৩. জমিটি থাকতে হবে একেবারে গ্রাউন্ড ফ্লোরে এবং সেই জায়গাটির দৃশ্যমান্যতা ভালো হতে হবে।

৪. আপনার এটিএম যে জায়গায় রয়েছে, সেখানে ২৪ ঘন্টা বিদ্যুত থাকতে হবে এবং এক কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট বিদ্যুতের কানেকশন থাকতে হবে।

৫. প্রতিদিন অন্তত ৩০০টি ট্রানজাকশন করার ক্ষমতা থাকতে হবে এই এটিএমে।

৬. এই ফ্র্যাঞ্চাইজি গ্রহণ করতে হলে আপনাকে ন্যূনতম ৫ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে আগে। তারপরেই কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি আপনি গ্রহণ করতে পারবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026