BB Special

গরম গরম ভাতের সঙ্গে ঝটপট বানিয়ে ফেলুন ‘মাছের পেটি ভাপা’

শ্রেয়া চ্যাটার্জি – বাঙালি মাছ খেতে ভালোবাসে না, তা হয় না। কথাতেই আছে ‘মাছে ভাতে বাঙালি’। তবে অনেকেরই মাছের সব অংশ খেতে পছন্দ হয় না। বেশিরভাগই মাছের পেটি খেতে পছন্দ করেন। তার একটি কারণ হতে পারে, এই অংশে মাছের কাঁটা অনেক কম থাকে। আর থাকলেও কাঁটা গুলো বেশ বড় বড় সহজেই বার করা যায়। শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেরই রোজ খাদ্যতালিকায় মাছ থাকা ভীষণ জরুরী। মাছ শরীরকে তৈরি করতে সাহায্য করে। আজ আমাদের খাবারের তালিকায় রয়েছে ‘মাছের পেটি ভাপা’। এই রান্নাটি খুব একটা আধুনিক যুগের রান্না নয় বরঞ্চ পুরাতন রান্নাঘরেও এই রান্নার বেশ কদর ছিল। তবে আজকের যুগে সময় বাঁচাতে বা নতুন গৃহিণীরা যারা রান্না এখনো পটীয়সী হয়ে উঠতে পারেননি, তারা সহজেই রাঁধতে পারেন ‘মাছের পেটি ভাপা’। বাড়িতে মাইক্রোওয়েভ থাকলে কিংবা না থাকলেও কড়ার মধ্যে জল গরম করে একটি সামান্য স্টিলের টিফিন বক্সে হয়ে যেতে পারে দুর্দান্ত এই রেসিপিটি।

উপকরণ : মাছের পেটি, হলুদ গুঁড়ো, সরষে বাটা, সরষে তেল, কাঁচা লঙ্কা, ধনেপাতা বাটা, নুন, সামান্য মিষ্টি, সাজানোর জন্য গোটা কাঁচা লঙ্কা

প্রণালী : যদি মাইক্রোওয়েভে করেন তাহলে একটি মাইক্রোওয়েভ প্রুফ জায়গা নিয়ে সেখানে মাছের পেটি গুলি সুন্দর করে নুন, হলুদ মাখিয়ে রাখতে হবে। তারপর সেই কাঁচা মাছের পেটি গুলোর ওপরেই সরষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, সরষের তেল, নুন এবং অল্প চিনি দিয়ে ভালো করে ঢাকা দিয়ে মাইক্রোওয়েভে ৫ মিনিট হতে দিতে হবে। মাইক্রোওয়েভ থেকে বার করে ঢাকা খুলে লঙ্কা বাটা এবং ধনেপাতা বাটা যোগ করে মাছ গুলিকে খানিকটা উল্টে পাল্টে দিয়ে আরও ২-৩ মিনিটের জন্য দিয়ে দিতে হবে।

তারপর আবারও বার করে মাছ গুলিকে উল্টে পাল্টে দিয়ে আবারো দু – তিন মিনিটের জন্য মাইক্রোওয়েভে দিতে হবে। এরপরে তৈরি হয়ে গেলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ‘মাছের পেটি ভাপা’। যাদের বাড়িতে মাইক্রোওভেন নেই, তারাও এই রেসিপিটি সুন্দরভাবে বানাতে পারেন। কড়ার মধ্যে ভর্তি করে জল দিতে হবে। তারপর একটি টিফিন বক্সের মধ্যে মাছ এবং অন্যান্য উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে টিফিন বক্সের মুখ ভালো করে বন্ধ করে করার জলের ওপরে বসিয়ে দিতে হবে। তবে সে ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, জলের পরিমাণ এমন হতে হবে যাতে টিফিন বক্স ডুবে না যায়। টিফিন বক্সের ওপর ভারী কিছু একটা চাপা দিয়ে রাখবেন। ১০-১৫ মিনিট ভাবে হওয়ার পরে গরম গরম পরিবেশন করুন ‘মাছের পেটি ভাপা’।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026