নিউজ

প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ প্রত্যাখ্যান কেন্দ্রের, মমতা বললেন ‘বাংলার অপমান’

যেহেতু তারা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তাই প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করার আবেদন খারিজ করেছে কেন্দ্রীয় সরকার এমনটাই অভিযোগ রাজ্য তৃণমূল সরকারের। এতে প্রতিবাদী রাজ্যবাসীকে অপমান করারও অভিযোগ এনেছে তারা।

পশ্চিমবঙ্গ সংসদ মন্ত্রী তাপস রায় সংবাদ মাধ্যমকে বলেন, “যেহেতু পশ্চিমবঙ্গ থেকে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে, তাই কেন্দ্র তাদের আবেদন খারিজ করেছে। তবে এটাই প্রথমবার নয়। এর আগেও তাদের কুচকাওয়াজে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। এই ব্যবহারের যোগ্য জবাব তারা অবশ্যই পাবে।”

আরও পড়ুন : পাকিস্তান বাদে বাকী ৫ প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে ফোন, নববর্ষের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী

তবে সমস্ত অভিযোগ উড়িয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, “রাজ্য সরকার সঠিক ভাবে নিয়মগুলি পালন করেননি। যেহেতু অন্যান্য রাজ্যগুলি ঠিকঠাক পদ্ধতি অনুসরণ করেছে তাই তাদের আবেদন গ্রাহ্য হয়েছে। সমস্ত বিষয়ে তৃণমূলের রাজনৈতিক ইস্যু বানানো বন্ধ করা উচিত।”

এই বছরের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করার জন্য মোট ৫৬টি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ১৬ টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল এবং ৬টি মন্ত্রক/বিভাগের আবেদন তালিকাভুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গের আবেদনটি একটি বিশেষজ্ঞ কমিটির পর্যবেক্ষণের পর খারিজ হয়েছে বলা জানা গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026