যাত্রীদের জন্য এক আকর্ষণীয় বিমা নিয়ে এল রেল। আইআরসিটিসি জানিয়েছে, নির্ধারিত টিকিটের সাথে অতিরিক্ত ৪৯ পয়সা দিলে মিলবে বিমার সুবিধা। ট্রেন দুর্ঘটনার কবলে পড়লে ১০ লক্ষ টাকা পর্যন্ত এই বিমার সুবিধা মিলবে বলে জানা গেছে। তবে, এই সুবিধা শুধুমাত্র আইআরসিটিসি-র ওয়েবসাইট বা অ্যাপ থেকে অনলাইনে টিকিট কাটলেই পাওয়া যাবে। অফলাইনে রেলস্টেশনের কাউন্টার থেকে টিকিট কাটলে এর বিমার সুবিধা পাবেন না রেলযাত্রীরা।
আইআরসিটিসি সূত্রের খবর, ভারতীয় রেলে সফর করাকালীন ট্রেন দুর্ঘটনার কবলে পড়লে যাত্রী যদি মারা যান বা আজীবন পঙ্গু হয়ে যান তাহলে মিলবে ১০ লক্ষ টাকার বিমা। আর যদি, আংশিক অঙ্গহানি ঘটে তাহলে মিলবে সাড়ে ৭ লক্ষ টাকা। ভারতীয় রেলের এই বিমা প্রকল্পে রেল দুর্ঘটনার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো উপকৃত হবে বলে করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…