দেশ

Vande Metro Train: এবার ছুটবে বন্দে মেট্রো ট্রেন, প্রথমে এই শহরগুলিতে চালু হবে

বন্দে ভারত ট্রেনের পর এবারে আসছে বন্দে মেট্রো। ভারতীয় রেল শীঘ্রই এবারে বন্দে মেট্রো ট্রেন চালু করতে চলেছে ভারতের একাধিক জায়গায়। ইতিমধ্যেই এই ট্রেনের ট্রায়াল রান শুরু হতে চলেছে। স্বল্প দূরত্বের বন্দে মেট্রো ট্রেনের ট্রায়াল রান শুরু হবে এই বছরের জুলাই মাসে। এই সমস্ত স্লিপার ট্রেনগুলি হাজার কিলোমিটার এরও বেশি দূরত্বের রুটে চলবে। এই ট্রেনগুলি আন্তঃশহর ট্রেনের লাইনে ১০০ থেকে ২৫০ কিলোমিটার রুটে চলবে বলে জানা যাচ্ছে। দুটি বড় শহরকে সংযুক্ত করতে চলেছে এই সমস্ত মেট্রো। রেলের আধিকারিকরা জানাচ্ছেন, বন্দে মেট্রো ট্রেন প্রায় ১২৪টি শহরকে একসাথে সংযুক্ত করে। এর মধ্যে কয়েকটি চিহ্নিত রুটের মধ্যে রয়েছে লখনৌ-কানপুর, আগ্রা থেকে মথুরা, দিল্লি থেকে রেওয়ারী, তিরুপতি থেকে চেন্নাই, ভুবনেশ্বর থেকে বালাসোর এবং বিহারের ভাগলপুর এবং পশ্চিমবঙ্গের হাওড়া।

Vande Bharat train দীর্ঘ সময় যাবত ভারতের সবথেকে জনপ্রিয় ট্রেন হয়ে থেকেছে। সেই কারণে বন্দে মেট্রো ট্রেন নিয়েও ভারতীয়দের মধ্যে একটা আকর্ষণ রয়েছে। বর্তমানে রেলপথে চলমান এই এসি ট্রেনগুলি হবে বড় শহরগুলির যাত্রীদের সমস্ত সমস্যা মিটানোর জন্য সবথেকে ভালো উপায়। অসংরক্ষিত বিভাগে আরও যাত্রী বহন করতে চলেছে এই সমস্ত ট্রেন। সংবাদ মাধ্যমে রিপোর্ট অনুসারে, প্রথম বন্দে ভারত মেট্রো ট্রেন চালু হবে এই জুলাই মাসে। জুলাই মাস থেকে এই ট্রেনের ট্রায়াল রান শুরু হতে চলেছে।

পুরোপুরিভাবে শীতাতপ নিয়ন্ত্রিত বন্দে মেট্রো ট্রেনের সর্বোচ্চ গতি হবে ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টা। ২৮০ জন ভ্রমণ করতে পারবেন এই একটি কোচে। ১০০ জন বসার ব্যবস্থা থাকবে এবং ১৮০ জন দাঁড়িয়ে ভ্রমণ করতে পারবেন। রেল আধিকারিকরা জানাচ্ছেন, এই সমস্ত লোকেদের সাহায্য করবে যারা এক শহর থেকে অন্য শহরে কাজ করতে চান। তিনি বলছেন, সাধারণত ট্রেনগুলো ঘন ঘন স্টপেজ দিয়ে দ্রুত গতিতে চলতে চায়না। সেই কারণেই বন্দে মেট্রো ট্রেন নিয়ে আসা হয়েছে। এই সমস্ত ট্রেনের স্টপেজ সংখ্যা একটু কম হবে। ১২টি কোচ থাকবে প্রতিটি ট্রেনে এবং বড় স্বয়ংক্রিয় দরজা থাকবে যা দুদিকে খুলতে পারে। এতে যাত্রীরা দাঁড়ানোর বেশি জায়গা পেয়ে যাবেন। রেলওয়ে অদূর ভবিষ্যতে ৪০০ টি ট্রেন মোতায়ন করার প্রস্তুতি নিচ্ছে এই ক্ষেত্রে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026