আবারো এক বিতর্কিত মন্তব্যে জড়িয়ে পড়লেন রামদেব। কয়েকদিন আগে দক্ষিন ভারতের প্রয়াত জননেতা রামস্বামী পেরিয়ার এবং দলিত নেতা ডক্টর ভীমরাজ রামজি আম্মেদকর সম্পর্কে এক মন্তব্য করেন। এই মন্তব্যের প্রতিবাদ জানান পেরিয়ারের আনুগামী ডিএমকে। কিন্তু এবার রামদেবের মন্তব্যের প্রতিবাদে সরব হয়ে উঠে আম্মেদকরের অনুগামীরা। শনিবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে রামদেবকে গ্রেফতার করার জন্য বিক্ষোভ দেখায় তারা। এমনকি রামদেবের কুশপুতুল রাস্তায় পোড়ানো হয়। আম্মেদকরের আনুগামীরা জেলাশাসকের কাছে এক স্মারকলিপি জমা করে।
সুত্রে খবর, রামদেব আম্মেদকরকে ইন্টালেকচুয়াল টেরোরিস্ট বলে কটাক্ষ করেন। এই কটাক্ষের বিরুদ্ধে সরব হয় দলিতরা। বিষয়টি জানাজানি হতেই রামদেবের গ্রেফতারি আবেদন জানায় আম্মেদকর মিশনের সদস্যরা। শনিবার সেই দাবীতে গাজিয়াবাদে বিক্ষোভ দেখায় দলিতরা। তারপর রাস্তার মাঝেই রামদেবের কুশপুতুল পোড়ানো হয়। এই নিয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। এমনকি বিক্ষোভের পর জেলাশাসকের কাছে রামদেবের গ্রেফতারি নিয়ে এক স্মারকলিপিও জমা করে তারা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…