নিউজ

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও ৩ টাকা শুল্ক বাড়াল কেন্দ্র

কিছুদিন আগেই বিশ্ব বাজারে দাম কমেছে অপরিশোধিত তেলের। একলাফে ব্যারেল প্রতি ৩১% দাম কমেছে। গালফ ওয়ারের পর প্রথম এতটা দাম কমলো অপরিশোধিত তেলের। সেই মতো ভারতেও পেট্রোল, ডিজেলের দাম অনেকটাই কম হওয়ার কথা ছিল। কিন্তু এই পরিস্থিতিতে পেট্রোল, ডিজেলের উপর শুল্ক বাড়ালো কেন্দ্রীয় সরকার। পেট্রোল, ডিজেলের উপর একধাক্কায় ৩ টাকা করে শুল্ক বাড়ানো হয়েছে। যার মধ্যে পেট্রোলের উপর বেড়েছে ২ টাকা এবং ডিজেলের উপর বেড়েছে ১ টাকা করে শুল্ক।

শনিবার কেন্দ্রীয় সরকারের তরফে একথা ঘোষণা করা হয়েছে। এর ফলে আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৭২.৬৮ টাকা এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে ৬৪.৯১ টাকা। এর ফলে সরকারের ঘরে ৩৯ হাজার কোটি টাকা ঢুকবে বলে জানা যাচ্ছে। বিশ্ব বাজারে তেলের দাম অস্বাভাবিক রকমের কমেছে, কিন্তু সেই কমার সুযোগ দেশবাসী পাচ্ছেনা বলে ক্ষোভ প্রকাশ করেছে অনেকেই। এর ফলে অনেকে মূল্যবৃদ্ধির আশঙ্কাও করছেন। কিন্তু অনেকের মতে এই অল্প দাম কমা বাড়াতে তেমন মূল্যবৃদ্ধি হবে না।

আরও পড়ুন : পর পর তিনদিন সোনার দামে পতন, খুসির হাসি মধ্যবিত্তদের মুখে

এছাড়াও পেট্রোল ডিজেলের উপর স্পেশাল এক্সাইজ করও চাপানো হয়েছে। রোড সেসও বসেছে দুই প্রধান জ্বালানির উপর। স্পেশাল এক্সাইজ কর পেট্রোলের উপর ২-৮ টাকা এবং ডিজেলের উপর ৪ টাকা বেড়েছে। পাশাপাশি রোড সেস বেড়েছে পেট্রোলের উপর ১ টাকা এবং ডিজেলের উপর ১০ টাকা। প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার পরেও ভারতে পেট্রোল ডিজেলের দাম না কমায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে ৩৫%, এই লাভ টুকু দেশের সাধারণ মানুষের সাথে ভাগ করে নিন। পেট্রোলের দাম ৬০ টাকায় আনুন।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026