করোনার সংক্রমণের কারনে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা করোনার প্রতিষেধক আবিস্কারের মরিয়া হয়ে উঠেছেন। আক্রান্ত ও মৃত্যু মিছিল থামাতে একমাত্র অবলম্বন প্রতিষেধক আবিস্কার। এবার আশার কথা শোনাল মার্কিন যুক্তরাষ্ট্র। এবার বিশ্বের অন্যান্য দেশে করোনার টিকা পৌঁছে দেবে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ২০২০ এর শেষে বা ২০২১ এর শুরুতে করোনার প্রতিষেধক তৈরি হয়ে যাবে।
তারপরেই আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশ এই প্রতিষেধক পাবে। মোডের্না সংস্থার তৈরির প্রতিষেধকই স্বপ্ন দেখাচ্ছে আমেরিকাকে। গত সোমবার মোডের্নার প্রতিষেধকের তৃতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে। জানা গিয়েছে, প্রায় ৩০,০০০ ভলান্টিয়ার যাঁরা করোনা সংক্রমিত নন তাঁদের শরীরে এই প্রতিষেধকের তৃতীয় পর্বের ট্রায়াল দেওয়া হবে। ইতিমধ্যে আমেরিকায় লাফিয়ে বেড়েছে করোনা সংক্রমণ।
করোনা সংক্রমণে বিশ্বের এক নম্বরে জায়গা করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা ৪০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৯ হাজারেরও বেশি মানুষের, এমনটাই জানাচ্ছে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…