নিউজ

ফুটন্ত গরম জলে ধ্বংস হতে পারে করোনার জীবাণু, দাবি বিজ্ঞানীদের

ফুটন্ত গরম জল করোনা ভাইরাসকে সম্পূর্ণ রূপে ধ্বংস করতে পারে, এমনই চাঞ্চল্যকর দাবি করলেন রাশিয়ার একদল বিজ্ঞানী। স্টেট রিসার্চ সেন্টার অফ ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজি ভেক্টর গবেষণা করে এমনটাই জানিয়েছে। এই গবেষণার কথা প্রকাশিত হয়েছে সংবাদ সংস্থার একটি প্রতিবেদনে। রাশিয়ার বিজ্ঞানীরা জানিয়েছেন, স্বাভাবিক তাপমাত্রায় যে জল থাকে তা ২৪ ঘন্টায় করোনার জীবাণু ধ্বংস করতে পারে। এবং ৭২ ঘন্টায় ৯৯.৯ শতাংশ ধ্বংস করতে সক্ষম।

বিজ্ঞানীরা একটি গবেষণার মাধ্যমে সমীক্ষা করে জানিয়েছেন, করোনা ভাইরাস বেশ কিছু ধাতব বস্তুর উপরেও অনেকক্ষণ টিকে থাকতে পারে। যেমন, প্লাস্টিকের উপরিভাগ, স্টেইনলেস স্টিল, গ্লাস, লিনোলিয়াম জিনিসগুলিতে করোনা ভাইরাস ৪৮ ঘন্টা টিকে থাকতে পারে। এছাড়া গবেষণায় দেখা গিয়েছে, আইসোপ্রোপাইল অ্যালকোহল ও ইথাইলের মাত্র ৩০ শতাংশ এক মিনিটেরও কম সময়ে এক মিলিয়ন ভাইরাস ধ্বংস করতে সক্ষম।

গবেষণার পর বিজ্ঞানীরা জানিয়েছেন, ফুটন্ত গরম জল করোনার জীবাণুকে তৎক্ষনাৎ ধ্বংস করতে পারে। তবে জলের তাপমাত্রা যতক্ষণ গরম থাকবে তার উপর করোনার জীবাণু ধ্বংস হওয়া নির্ভর করবে, এমনটাই জানাচ্ছে রাশিয়ান ফেডারাল সার্ভিস ফর হিউম্যান ওয়েলবিংয়ের গবেষণা। তবে জলেও করোনা ভাইরাস কিছু কিছু ক্ষেত্রে বেঁচে থাকতে পারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026