আন্তর্জাতিক

চিনের সাথে বন্ধুত্ব, ভারতের সঙ্গে ৬২৮ কিলোমিটার রেল লাইন চুক্তি বাতিল করলো ইরান

ইরানের চাবাহার বন্দর থেকে জেহেদান পর্যন্ত রেল প্রকল্পের সঙ্গে যুক্ত ছিল ভারত। কিন্তু এবার ভারতকে ছাড়াই এই প্রজেক্টকে এগিয়ে নিয়ে যেতে শুরু করল ইরান। আর এই ঘটনার পরেই কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করল কংগ্রেস। কারণ এই প্রজেক্টের সাথে ভারতের নাম যুক্ত হবার পর থেকেই মোদি সরকারের সফলতার কথা প্রচার করত বিজেপি। এই চাবাহার বন্দর থেকে জেহেদান পর্যন্ত রেলওয়ে প্রজেক্টে ৬২৮ কিলোমিটার রেল লাইন তৈরি হওয়ার কথা রয়েছে। ‘ইসলামিক রিপাবলিক রেলওয়েজ’-এর পরিকল্পনা অনুযায়ী, ২০২১-এর মার্চ মাসের মধ্যে ১৫০ কিমি রেললাইন তৈরি হবে। ২০২২-এর মার্চ মাসের মধ্যে তৈরি হবে পুরো লাইন।

ইরানের ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গিরি জানিয়েছেন যে ইরান নিজেদের ফান্ডেই তৈরি করবে চাবাহার বন্দর থেকে জেহেদান পর্যন্ত রেলওয়ে প্রজেক্ট। আগে এই প্রজেক্টটি ভারতের সঙ্গে যৌথভাবে হওয়ার কথা ছিল। এখন তা হচ্ছে না। ভারতের জন্য দরজা সবসময় খোলা আছে।

প্রসঙ্গত, চিন ও ইরানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পথে। এই চুক্তি হবে ২৫ বছরের জন্য অর্থনীতি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে। যার অর্থমূল্য ৪০০ বিলিয়ন ডলার। এবার আশঙ্কার বিষয় এই যে ইরান ভারতকে সরিয়ে চিনকে দিয়ে কাজ করাবে না তো? সংশয় একটা থেকেই গেল।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026