কয়েকদিন আগে ভারতের কয়েকটি এলাকা সংযুক্ত করে নিজেদের নতুন মানচিত্র প্রকাশ করেছিল নেপাল। এবার সেই একই পথে হাঁটলো পাকিস্তানও। মঙ্গলবার পাকিস্তানের তরফে একটি নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করা হয়। নতুন প্রকাশিত সেই মানচিত্রে জম্মু-কাশ্মীর, লাদাখ এবং গুজরাতের জুনাগড়কে নিজেদের এলাকা বলে দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মানচিত্র প্রকাশের পর পাকিস্তানের ইতিহাসে এই দিনটিকে ঐতিহাসিক দিন বলে উল্লেখ করেছেন।
গতকাল পাকিস্তানের মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানেই নতুন মানচিত্রে সীলমোহর দেওয়া হয়। পাকিস্তানের নতুন মানচিত্রে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে ভারতের অধিকৃত অংশ বলে দেখানো হয়েছে। এছাড়াও গুজরাতের জুনাগড় এবং স্যার ক্রিক অঞ্চলটিকে নিজেদের বলে দেখিয়েছে পাকিস্তান। আজ বিষয়ে ইমরান খান বলেন, “নতুন মানচিত্র প্রকাশে পাকিস্তানের সমস্ত জনগণ এবং সকল রাজনৈতিক দলের পূর্ণ সহযোগিতা আছে। ভারত সরকারের জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার প্রতিবাদ করেছি আমরা।”
পাকিস্তানের এই নতুন মানচিত্র প্রকাশের পর জবাব দেওয়া হয় ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফেও। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে পাকিস্তানের এই পদক্ষেপকে ‘রাজনৈতিক পাগলামো’ বলে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, “ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল এবং গুজরাতের এলাকা নিজেদের মানচিত্রে দেখানোটা ‘রাজনৈতিক পাগলামো’ ছাড়া আর কিছুই নয়। এই হাস্যকর দাবির না কোনো আইনি বৈধতা আছে না কোনো আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা আছে।” প্রসঙ্গত, বুধবারই জম্মু-কাশ্মীর ও লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার এক বছর পূর্তি হচ্ছে। তার আগেরদিন নতুন মানচিত্র প্রকাশ করে জম্মু-কাশ্মীর ও লাদাখকে নিজেদের এলাকা বলে দাবি করল পাকিস্তান৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…