চীনে ফের নতুন ভাইরাসের সংক্রমণ। নতুন এই ভাইরাসে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৭ জনের, আক্রান্ত আরও ৬০ জন। পূর্ব চীনের ঝিয়াঙ্গসু প্রদেশে এই ভাইরাসের আক্রমণের খবর পাওয়া যাচ্ছে। জানা গেছে, নতুন এই ভাইরাসটির নাম SFTS ভাইরাস, যেটি ছড়াচ্ছে টিক বা এটুলি জাতীয় পোকার মাধ্যমে। তবে এই ভাইরাসটি নতুন নয়, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
স্থানীয় একটি সংবাদপত্রে প্রকাশিত একটি খবরে জানা যাচ্ছে, এই বছরের প্রথম ছয় মাসের মধ্যেই পূর্ব চীনের ঝিয়াঙ্গসু প্রদেশে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৩৭ জন। সর্বপ্রথম ওই প্রদেশের এক মহিলার দেহে পাওয়া যায় এই ভাইরাস। পরে চীনের আনহুই প্রদেশে এই ভাইরাসে আক্রান্ত হন আরও ২৩ জন। জানা যাচ্ছে, নতুন এই ভাইরাসের লক্ষণ গুলি অনেকটাই করোনার মতো। করোনার মতোই জ্বর ও সর্দি এই ভাইরাসের লক্ষণ।
এই ভাইরাসে আক্রান্ত এক মহিলা প্রায় এক মাস চিকিৎসার পর ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। হাসপাতালের চিকিৎসকরা ওই মহিলার দেহে লিউকোসাইট এবং রক্তকণিকার অভাব লক্ষ্য করেছিলেন। চীনের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছেন, মানুষের থেকে মানুষে এই ভাইরাসের ছড়িয়ে দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। রক্ত কিংবা মিউকাসের মাধ্যমে একজন মানুষের দেহ থেকে আর একজন মানুষের দেহে ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস বলে মনে করছেন গবেষকরা।
বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…
স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…
ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…
রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…