আগামীকাল শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তাই প্রতিবারের মতো এবারেও যাতে কোনো রকম অসুবিধা না ঘটে বা পরীক্ষা চলাকালীন কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয় তার জন্য কড়াকড়ি ব্যবস্থা নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিবারের মতো ছাত্রছাত্রী ছাড়াও শিক্ষক শিক্ষিকাদের উপর থাকছে একাধিক বিধিনিষেধ। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যানময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, গতবারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেভবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তার জন্য এবার মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সেসমস্ত এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে।
গত বারের মতো এবারেও যাতে প্রশ্নপত্র ফাঁস না হয় তার জন্য এই সিদ্ধান্ত। বেলা ১২ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত বন্ধ থাকবে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের অঞ্চলে ইন্টারনেট পরিষেবা। মোট ৪২ টি ব্লকে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। মাধ্যমিক পরীক্ষার্থীদের মোবাইল, ক্যালকুলেটর নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। যেসমস্ত শিক্ষক শিক্ষিকা পরীক্ষা কেন্দ্রে থাকবেন তারাও মোবাইল ফোন নিয়ে পরীক্ষা চলাকালীন ঘরে প্রবেশ করতে পারবেন না, এমনই নির্দেশ দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে।
আরও পড়ুন : পুরভোটের প্রাক্কালে রাজ্যবাসীর মন জয়ে বড়সড় ঘোষণা রাজ্যের
সকাল ১০ টা ৩০ মিনিটে প্যাকেটে সিল করা অবস্থায় প্রশ্নপত্র পৌছবে পরীক্ষা কেন্দ্রে এবং উত্তরপত্র সরবরাহ করা হবে ১১ টা ৫০ মিনিটে। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮। যার মধ্যে মেয়েদের সংখ্যা বেশি বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…