প্রতিদিন ৭ টাকা বিনিয়োগ করলে প্রতিমাসে পাবেন ৫০০০ টাকা, জেনে নিন কীভাবে

এখন প্রতিদিন মাত্র ৭ টাকা করে সঞ্চয় করলেই আপনি পেয়ে যাবেন প্রতি মাসে ৫০০০ টাকা রোজগার করার সুযোগ। ভারত সরকারের তরফ থেকে নতুন এই প্রকল্প এখন ভারতের সাধারণ মানুষের সমস্ত সমস্যার সমাধান করতে চলেছে। এখনকার দিনে প্রত্যেকেই তাদের উপার্জনের কিছু অংশ সঞ্চয় করে থাকেন যাতে ভবিষ্যতে তারা আর্থিক সমস্যার সম্মুখীন না হন। অনেকে এই সঞ্চয়কে এমন জায়গাতে বিনিয়োগ করেন যেখান থেকে অবসর নেওয়ার পরে তারা নিয়মিত পেনশন পেতে পারেন। সেরকমই কিছু বিশেষ জায়গা হলো কিছু সরকারি প্রকল্প যেখানে আপনি খুব সহজে বিনিয়োগ করে প্রচুর টাকা রোজগার করার সুযোগ পেয়ে যাবেন। আজ আমরা এরকমই একটি সরকারি প্রকল্পের ব্যাপারে আপনাদের জানাতে চলেছি। এই সরকারি প্রকল্প হল অটল পেনশন যোজনা।

সরকারি প্রকল্পে আপনি যদি প্রতিদিন ৭ টাকা করে বিনিয়োগ করেন তাহলেও কিন্তু প্রতিমাসে পাঁচ হাজার টাকা করে পেনশন পেতে পারেন। ইতিমধ্যেই এই সরকারি প্রকল্পের জনপ্রিয়তা ব্যাপক বৃদ্ধি পেয়েছে এবং এখনো পর্যন্ত ৫ কোটিরও বেশি মানুষ এই প্রকল্পে একাউন্ট খুলেছেন। কেন্দ্রীয় সরকারের এই অটল পেনশন প্রকল্পে আপনি প্রতি মাসে ২১০ টাকা করে বিনিয়োগ করে সহজেই ৫০০০ টাকা করে পেনশন পেয়ে যেতে পারেন প্রতি মাসে।

এই প্রকল্পে যারা বিনিয়োগ করবেন তাদেরকে কিন্তু অবসরের পরে অর্থাৎ ষাট বছর বয়সের পরে পেনশন দেওয়া হবে। অটল পেনশন যোজনার অধীনে ১৮ থেকে ৪০ বছর বয়সী সমস্ত ব্যাংক একাউন্ট ধারীরা একাউন্ট খুলতে পারেন। তবে যারা করদাতা নন তারাই কিন্তু বিনিয়োগ করতে পারবেন এই প্রকল্পে। আপনার বয়স যদি ১৮ বছর হয় এবং আপনি ৬০ বছর বয়সের পরে পেনশন পেতে চান তাহলে আপনাকে প্রতি মাসে ২১০ টাকা করে বিনিয়োগ করতে হবে। অর্থাৎ আপনাকে প্রতিদিন ৭ টাকা করে বিনিয়োগ করতে হবে এবং আপনি বার্ষিক ৬০০০ টাকা করে পেনশন পেয়ে যাবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026