Money Making Tips: মাত্র ৩০০০ টাকা বিনিয়োগ করে হবেন লাখপতি, এখনই বিনিয়োগ করুন সরকারের এই স্কিমে

আজকাল অর্থ উপার্জনের পাশাপাশি বিনিয়োগ করাটাও খুব জরুরী হয়ে পড়েছে। কিন্তু অনেকেই নিজের কষ্টার্জিত টাকা যেকোনো স্কিমে বিনিয়োগ করতে ভয় পান। তাই কম ঝুঁকির পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF ভালো অপশন হতে পারে। কেন্দ্রীয় সরকারের পিপিএফ প্রকল্প নিয়ে মানুষের মধ্যে বেশ ভালোমতো উন্মাদনা রয়েছে। অনেকেই এই প্রকল্পে একটা অ্যাকাউন্ট খুলতে চান। লক্ষ লক্ষ বিনিয়োগকারী এই অ্যাকাউন্ট খুলেছেন ইতিমধ্যেই। এই অ্যাকাউন্ট খুলে আপনারা খুব কম টাকা বিনিয়োগ করে এই লাখ টাকা তহবিল তৈরি করতে পারবেন। ঝুঁকিহীন এই স্কিম ব্যাপক জনপ্রিয় সাধারণ মানুষের মধ্যে।

পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড সম্বন্ধে আজকালকার দিনে মোটামুটি সকলেই ওয়াকিবহাল। এতে আয়করও ছাড় পাওয়া যায়। পিপিএফ অ্যাকাউন্ট খুলতে আপনাকে আপনার নিকটবর্তী ব্যাংক বা পোস্ট অফিসে যেতে হবে। বছরে সর্বনিম্ন ৫০০ টাকা এবং সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত জামাতে পারবেন আপনি আপনার এই পিপিএফ অ্যাকাউন্টে। এই মুহূর্তে পিপিএফ অ্যাকাউন্টে সুদের পরিমাণ ৭.১ শতাংশ। এটির ম্যাচিওরিটির সময়কাল ১৫ বছর। পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে যদি কেউ প্রতি মাসে ৩ হাজার টাকা বিনিয়োগ করেন, তাহলে ম্যাচিউরিটিতে তিনি কত টাকা পাবেন? জানতে চাইলে এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়ুন।

সরকারি ব্যাঙ্ক বা পোস্ট অফিসে পিপিএফ করা যায়। বিনিয়োগকারীকে সবার আগে পিপিএফ অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর প্রতি মাসে বিনিয়োগ করতে হবে ৩ হাজার টাকা। এতে বার্ষিক বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৩৬ হাজার টাকা। বর্তমান সুদের হার ৭.১ শতাংশের ভিত্তিতে গণনা করা হয়, তাহলে ১৫ বছর পর মেয়াদপূর্তির সময় বিনিয়োগকারী ৯,৭৬,৩৭০ টাকা হাতে পাবেন। এর মধ্যে বিনিয়োগকারীর জমা টাকার পরিমাণ হল ৫,৪০,০০০ টাকা। বাকিটা সুদ। শুধুমাত্র সুদ হিসাবে পাওয়া যাবে ৪,৩৬,৩৭০ টাকা। তাই ঝুঁকিহীন বিনিয়োগ করতে চাইলে আর দেরি না করে এক্ষুনি বিনিয়োগ করুন পাবলিক প্রভিডেন্ট ফান্ডে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026