ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

৭ টাকা বিনিয়োগ করে প্রতি মাসে পেয়ে যান ৫,০০০ টাকা করে পেনশন, জানুন সরকারের এই দারুন স্কিমের ব্যাপারে – APY SCHEME

পেনশন হলো বৃদ্ধ বয়সের সবথেকে বড় সামর্থ্য। তবে বৃদ্ধ বয়সে এই সামর্থ্য আপনি তখনই পাবেন যখনই এর জন্য আগে থেকে বিনিয়োগ করবেন। আপনি যদি আগে থেকে বিনিয়োগ না করেন তাহলে কিন্তু আপনি কোনভাবেই পেনশনের সুবিধা গ্রহণ করতে পারবেন না। অনেকেই বার্ধক্য নিয়ে চিন্তিত থাকেন না এবং সেই কারণে আগে পেনশনের জন্য বিনিয়োগ করেন না। কিন্তু এই ভুল আপনি করবেন না। ভারত সরকার ভারতের সকল সাধারণ মানুষের জন্য নিয়ে এসেছে এমন একটা নতুন পেনশনের সুবিধা যার মাধ্যমে আপনি খুব সহজে বিনিয়োগ করে পেনশন পেতে পারেন। এই পেনশন প্রকল্পে বিনিয়োগ করলে আপনি বৃদ্ধ বয়সে সমস্যা থেকে মুক্ত হয়ে যাবেন। এজন্য আপনাকে তরুণ বয়স থেকে বিনিয়োগ শুরু করতে হবে এবং একটা ন্যূনতম পরিমাণ টাকা জমা করলে আপনি বৃদ্ধ বয়সে একেবারে সুরক্ষিত থাকবেন। প্রতিদিনের খরচের জন্য আপনাকে টাকা খুঁজতে হবে না। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি সহজে বার্ধক্য সুখ পাবেন।

আপনি যদি এই বার্ধক্য সুখ পেতে চান তাহলে আপনাকে অটল পেনশন যোজনায় বিনিয়োগ করতে হবে। এটি একটি সরকারি পেনশন প্রকল্প এবং এটি আপনাকে নিশ্চিত রিটার্ন দিতে পারে। আপনার বিনিয়োগের উপরে নির্ভর করে আপনি ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন। অটল পেনশন যোজনায় যোগদান করে স্বামী এবং স্ত্রী উভয় মাসিক ১০ হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন। দেশে যে কোন স্থান থেকে আপনি এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। আপনার বয়স যদি ৪০ বছরের কম হয় তাহলে আপনি অবিলম্বে অটল পেনশন যোজনায় একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে ৪০ বছরের বেশি বয়স হয়ে গেলে কিন্তু আপনি আর বিনিয়োগ করতে পারবেন না।

আপনি ১৮ বছর বয়স থেকে ৪০ বছর বয়স পর্যন্ত বিনিয়োগ করতে পারেন এই অটল পেনশন যোজনা প্রকল্পে। কমপক্ষে ২০ বছরের জন্য আপনাকে বিনিয়োগ করতে হবে এবং ৬০ বছরের পরে আপনি পেনশন পেতে শুরু করবেন। আপনার বয়স যদি ১৮ বছর হয় এবং আপনি এই প্রকল্পে প্রতিমাসে ২১০ টাকা করে জমা করেন অর্থাৎ প্রতিদিন ৭ টাকা করে জমা করেন তাহলে আপনি ৬০ বছর বয়সে পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে পেনশন পেয়ে যাবেন। অন্যদিকে যদি আপনি মাত্র ১ হাজার টাকা পেনশনের জন্য আবেদন করেন তাহলে আপনাকে ১৮ বছর বয়স থেকে মাত্র মাসে ৪২ টাকা করে জমা করতে হবে। এর সাথেই আপনি এই প্রকল্পে নমিনি সুবিধাও পেয়ে যাবেন

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026