নিউজ

Post Office SSY: ২১ বছর বয়সে রিটার্ন পাবেন ৭১ লাখ টাকা, দুর্দান্ত স্কিম আনলো Post Office

নারীদের পড়াশোনা এবং ভবিষ্যৎ সুনিশ্চিত করতে ভারত সরকার তথা বিভিন্ন রাজ্যের সরকার একাধিক পরিকল্পনা নিয়ে আসছে। প্রত্যেকটি পরিকল্পনার একটাই উদ্দেশ্য যে দেশের অর্ধেক জনসংখ্যাকে নিজের পায়ে দাঁড় করাতে হবে। এরজন্য প্রত্যেক বাবা মাকেও তাঁদের কন্যা সন্তানের জন্য আগে থাকতে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করতে হবে, যাতে মেয়েটির ভবিষৎ সুনিশ্চিত হয়। আজকের এই প্রতিবেদনে আপনাদের এমন এক প্রকল্পের কথা জানাবো, যাতে কম বিনিয়োগ করে কয়েক বছর বাদে অনেকটা রিটার্ন পেতে পারেন।

৮.২% হারে সুদ দিচ্ছে পোস্ট অফিস SSY

আপনার মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য সরকার সুকন্যা সমৃদ্ধি যোজনা নামক এক প্রকল্প চালায়। এটি একটি দীর্ঘ মেয়াদী স্কিম। এতে আপনি বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ পাবেন। দীর্ঘ মেয়াদে ৩ গুণ পর্যন্ত রিটার্ন পেতে পারেন। এই স্কিমের মাধ্যমে আপনার মেয়ের পড়াশোনা থেকে শুরু করে বিয়ে করার পর্যন্ত সমস্ত খরচ জোগাড় হয়ে যাবে। এটি অন্যান্য ছোট সঞ্চয় প্রকল্পের তুলনায় অনেক বেশি লাভবান হতে পারে আপনার জন্য। আপনি এই স্কিমে বিনিয়োগ করলে আপনার মেয়ে ৭১ লাখ টাকার মালিক হতে পারবে। কি করে? এই প্রসঙ্গে বিস্তারিত জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন।

৭১ লাখ টাকা পাওয়া যাবে

আপনি এই SSY স্কিমে বার্ষিক কমপক্ষে ২৫০ টাকা ও সর্বোচ্চ ১.৫ লাখ টাকা জমা করতে পারেন। আপনি আপনার মেয়ের জন্য ১৫ বছর ধরে বিনিয়োগ করলে ২১ বছরে সেই টাকা ম্যাচিওর করবে। ধরুন আপনি ১৫ বছরের জন্য বার্ষিক ১.৫ লাখ টাকা বিনিয়োগ করছেন। সেই হিসাবে আপনার মোট বিনিয়োগ হবে ২২,৫০,০০০ টাকা। এটি ম্যাচিওর হলে আপনি সুদ হিসাবে পাবেন ৪৯,৩২,১১৯ টাকা। সুতরাং ২১ বছর বয়সে আপনার মেয়ের কাছে থাকবে ৭১ লাখ টাকা। তাই দেরি না করে আজকেই পোস্ট অফিসে গিয়ে আপনার মেয়ের জন্য একটি SSY অ্যাকাউন্ট খুলুন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026