নিউজ

মাত্র ১০ হাজার টাকা পোস্ট অফিসে বিনিয়োগে করে পান ১৬ লাখের বেশি রিটার্ন, জানুন বিস্তারিত

বর্তমান সময় যেমনভাবে মানুষ অর্থ উপার্জন করছেন, ঠিক তেমনভাবেই বিনিয়োগের দিকে খেয়াল রাখছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিনিয়োগের স্কিম রয়েছে এবং তার থেকে বেশ ভালো পরিমাণ টাকা ফেরতও পাওয়া যায়। তবে বিনিয়োগের কথা উঠলেই প্রথমেই জেনে রাখা ভালো যে বিনিয়োগ মাত্রই ঝুঁকি আছে। যেই সমস্ত স্কিমে বেশি রিটার্ন থাকে সেখানে ঝুঁকির পরিমাণ বেশি। তাই ঝুঁকির ভয়ে অনেকেই পিছিয়ে পড়ে বিনিয়োগ করতে চান না। আর এই ঝুঁকিহীন বিনিয়োগ করার সুযোগ দেয় পোস্ট অফিস। সম্প্রতি পোস্ট অফিস একটি খুব ভালো প্রকল্প এনেছে যাতে আপনি বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাবেন।

জানা গিয়েছে, এবার পোস্ট অফিসে আপনি মাত্র ১০০ টাকা দিয়ে রেকারিং ডিপোজিট একাউন্টে বিনিয়োগ করতে পারেন। এটি একটি ছোট সঞ্চয় প্রকল্প। এতে আপনি আপনার বাজেট অনুযায়ী বিনিয়োগ করতে পারবেন। এই স্কিম অনুযায়ী, ৫ বছরের জন্য অ্যাকাউন্ট খোলা যাবে। এতে আপনি যে পরিমাণ টাকা জমা করবেন তার সুদের হিসাব বার্ষিক ভিত্তিতে দেওয়া হবে। বর্তমানে এই রেকারিং ডিপোজিট স্কিমে ৫.৮ শতাংশ করে সুদ দেওয়া হচ্ছে। এই সুদের হার ১ লা এপ্রিল ২০২০ থেকেই প্রযোজ্য হয়েছিল।

এই রেকারিং ডিপোজিটে পোস্ট অফিস প্রতি তিন মাসে আপনার সঞ্চয়ের ওপর সুদের হার নির্ধারণ করবে। সেই অনুযায়ী আপনি যদি পোস্ট অফিসে ১০ বছরের জন্য প্রতি মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে ১০ বছর পর আপনি ৫.৮ শতাংশ সুদের হারে ১৬ লাখ টাকার বেশি পেয়ে যাবেন। তবে আপনি যদি আপনার রেকারিং ডিপোজিট একাউন্টে সময়মত না টাকা জমা করেন, তাহলে আপনাকে জরিমানা দিতে হবে। পরপর ৪ বার কিস্তি জমা না দিলে ওই একাউন্ট বন্ধ করে দেওয়া হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026