ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

দিনে ৫০ টাকা করে জমান আর পান ৪.৩ লক্ষ টাকা, দুর্দান্ত স্কীম পোস্ট অফিসের

ব্যাংক এবং পোস্ট অফিসে অনেকেই টাকা জমান। ফিক্সড ডিপোজিট ছাড়াও অনেকেই রেকারিং ডিপোজিট বা আরডি তে টাকা জমা করেন বিভিন্ন ব্যাংক এবং পোস্ট অফিসে। করোনা ভাইরাসের জন্য চলা লকডাউনের জন্য এই রেকারিং ডিপোজিটের উপর কিছু ছাড় দিতে চলেছে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের তরফে রেকারিং ডিপোজিটে কিস্তি জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। মার্চ, এপ্রিল, মে ও জুন মাসের কিস্তির টাকা আগামী ৩১শে জুলাই পর্যন্ত দেওয়া যাবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে। এর জন্য কোনো অতিরিক্ত চার্জও দিতে হবে না ডিপোজিটকারীদের।

দেশে চালু থাকা স্মল ফিন্যান্স এর মধ্যে এই মুহূর্তে রেকারিং ডিপোজিটই সবচেয়ে জনপ্ৰিয়। রেকারিং ডিপোজিট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন-

১. রেকারিং ডিপোজিটে মাসে সর্বনিম্ন ১০০ টাকা লগ্নি করতে হবে। আপনি প্রতিদিনও টাকা রাখতে পারবেন এতে। তবে নূন্যতম টাকার পরিমাণ ১০০ হলেও, ডিপোজিট করা টাকার কোনো ঊর্ধ্বসীমা নেই। ১০ এর মাল্টিপল হিসেবে যে কোনো টাকা আপনি জমা দিতে পারবেন।

২. পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট সাধারণত ৫ বছরের জন্য হয়। ৫ বছরের পর আপনি আবেদন করে আবার ৫-৫ বছরের জন্য বাড়াতে পারবেন। টাকা জমা দেওয়ার জন্য ব্যাংক বা পোস্ট অফিসে যাওয়ার দরকার নেই। আপনি বাড়িতে বসেই অনলাইনে টাকা জমা দিতে পারবেন।

৩. সিঙ্গল এবং জয়েন্ট দুই ধরণের অ্যাকাউন্টই খোলা যায় রেকারিং ডিপোজিটে।

৪. রেকারিং ডিপোজিটে সুদ পাওয়া যায় প্রতি ত্রৈমাসিকে কম্পাউন্ড সুদের হিসেবে। প্রতিদিন ৫০ টাকা করে জমা করলে মাসে ১৫০০ টাকা জমা হয়। যদি আপনি ৫.৮ শতাংশ ত্রৈমাসিক কম্পাউন্ডিং হিসেবে সুদ পান তাহলে ৫ বছরে মোট হবে ১.০৫ লক্ষ টাকা, ১০ বছরে ২.৭৫ লক্ষ টাকা আর ১৫ বছরে হবে ৪.৩ লক্ষ টাকা৷

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026