নিউজ

সামান্য বিনিয়োগ করে মেয়ের বিয়ের সময় পান ৫২ লাখ টাকা, জানুন এই সরকারি স্কিম সমন্ধে

নারীদের পড়াশোনা এবং ভবিষ্যৎ সুনিশ্চিত করতে ভারত সরকার তথা বিভিন্ন রাজ্যের সরকার একাধিক পরিকল্পনা নিয়ে আসছে। প্রত্যেকটি পরিকল্পনার একটাই উদ্দেশ্য যে দেশের অর্ধেক জনসংখ্যাকে নিজের পায়ে দাঁড় করাতে হবে। এরজন্য প্রত্যেক বাবা মাকেও তাঁদের কন্যা সন্তানের জন্য আগে থাকতে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করতে হবে, যাতে মেয়েটির ভবিষৎ সুনিশ্চিত হয়। আজকের এই প্রতিবেদনে আপনাদের এমন এক প্রকল্পের কথা জানাবো, যাতে কম বিনিয়োগ করে কয়েক বছর বাদে অনেকটা রিটার্ন পেতে পারেন।

আপনার মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য সরকার সুকন্যা সমৃদ্ধি যোজনা নামক এক প্রকল্প চালায়। এটি একটি দীর্ঘ মেয়াদী স্কিম। এতে আপনি বার্ষিক ৭.৬ শতাংশ হারে সুদ পাবেন। দীর্ঘ মেয়াদে ৩ গুণ পর্যন্ত রিটার্ন পেতে পারেন। এই স্কিমের মাধ্যমে আপনার মেয়ের পড়াশোনা থেকে শুরু করে বিয়ে করার পর্যন্ত সমস্ত খরচ জোগাড় হয়ে যাবে। এটি অন্যান্য ছোট সঞ্চয় প্রকল্পের তুলনায় অনেক বেশি লাভবান হতে পারে আপনার জন্য।

আপনি যদি প্রতিমাসে ১০ হাজার টাকা করে বিনিয়োগ করেন তাহলে বছরে আপনার বিনিয়োগের পরিমাণ হবে ১ লাখ ২০ হাজার। ১৫ বছর বাদে আপনি মোট বিনিয়োগ করবেন ১৮ লাখ টাকা। এতে ৭.৬ শতাংশ হারে সুদ ধরলে আপনি মোট ১৫ বছর বাদে পাবেন ৫২ লাখ ৭৪ হাজার ৪৫৭ টাকা। বলা যেতে পারে, ১৮৫ শতাংশ রিটার্ন নিশ্চিত। আপনি যদি এই ২০২২ সালে বিনিয়োগ শুরু করেন, তাহলে তা ম্যাচিওর করবে ২০৪৩ সালের মধ্যে। এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় আপনি প্রতি বছরে সর্বনিম্ন ২৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১.৫০ লাখ টাকা অব্দি বিনিয়োগ করতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026

বুধ থেকে বদলাবে হাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির ইঙ্গিত আবহাওয়ায়

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…

May 25, 2026

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026