ভারতীয় জীবন বীমা নিগম অর্থাৎ এলআইসি সঞ্চয়ের জন্য বিনিয়োগের বিকল্প খুঁজছেন এমন লোকেদের জন্য নিয়ে এসেছে একটি সরল পেনশন প্রকল্প। এই প্রকল্পের বিনিয়োগ করে আপনি বৃদ্ধ বয়সে প্রতি মাসে ১২০০০ টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন। সবথেকে বড় বিষয়টা হলো এখানে শুধু একবার আপনাকে বিনিয়োগ করতে হবে এবং সেখানে আপনি প্রতি মাসে রিটার্ন পেতে পারবেন। এই প্রকল্পটি প্রতি মাসে অর্থ বিনিয়োগের ঝামেলা থেকে মুক্তি দেবে এবং এখানে আপনারা ছয় মাস পরে ঋণ সুবিধা পেয়ে যাবেন।
এটি হতে চলেছে একটি অবসর পরিকল্পনা। শুধুমাত্র এককালীন বিনিয়োগের প্রয়োজন এই প্রকল্পের জন্য এবং তার ফলে আপনি সারা জীবনের জন্য পেনশন পেয়ে যাবেন।। এই কারণেই এলআইসি সরল পেনশন প্ল্যান অবসর পরিকল্পনা হিসেবে খুবই জনপ্রিয়। এই প্রকল্পে প্রতি মাসে নির্দিষ্ট পেনশন রয়েছে এবং অবসর পরবর্তী বিনিয়োগ পরিকল্পনা আপনারা পেয়ে যাবেন। ধরে নেওয়া যাক কোন ব্যক্তি সম্প্রতি অবসর নিয়েছেন। সেক্ষেত্রে তিনি যদি, নিজের প্রভিডেন্ট ফান্ড তহবিল থেকে প্রাপ্ত অর্থ এবং অবসর গ্রহণের সময় গ্র্যাচুইটি বিনিয়োগ করতে চান তবে তিনি সারা জীবন পেনশন পেতে থাকবেন।
প্রতিমাসে ১২ হাজার টাকা পেনশন পাবেন কিভাবে?
এলআইসি সরল পেনশন যোজনায় আপনি প্রতি বছর কমপক্ষে ১২ হাজার টাকা পেনশন পেতে পারেন। তবে এই পরিকল্পনায় সর্বোচ্চ বিনিয়োগের তেমন কোনো সীমা নেই। অর্থাৎ আপনি যত খুশি বিনিয়োগ করতে পারেন এবং সেই বিনিয়োগ অনুযায়ী পেনশন পেতে পারেন। এই প্রকল্পে প্রিমিয়াম পরিষদ করার পরে যে কোন ব্যক্তি বার্ষিক, ছয় মাস, তিন মাস এবং এক মাসের ভিত্তিতে পেনশন পেতে পারেন। একটা মোটা টাকা বিনিয়োগ করলে আপনি প্রতিবছর পেনশন পেতেই থাকবেন। এলআইসি ক্যালকুলেটর অনুসারে, যদি কোনও ৪২ বছর বয়সী ব্যক্তি ৩০ লক্ষ টাকার বার্ষিকী কিনেন, তবে তিনি প্রতি মাসে পেনশন হিসাবে ১২,৩৮৮ টাকা পাবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…