টেক বার্তা

বড় সুযোগ! এই স্কিমে সবচেয়ে বেশি সুদ পাবেন, মাত্র ২০০ টাকা ইনভেস্ট করে পেয়ে যান ৩৫ লক্ষ টাকা!

বিনিয়োগের জন্য পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ চাকুরিজীবিদের এক অন্যতম পছন্দ। তার পেছনে রয়েছে উচ্চ সুদের হার, রিটার্নের নিশ্চয়তা এবং ট্যাক্সের সুবিধা। বর্তমানে পিপিএফে সুদের হার ৭.৯ শতাংশ যা অন্যান্য কোনও ফিক্সড বিনিয়োগের থেকে বেশি।

পিএফএফের উপর অর্জিত সুদ, বার্ষিক বিনিয়োগ সব কিছুই আয়কর থেকে মুক্ত হয়। ফলে অবসরকালীন সময়, ছেলে মেয়েদের পড়াশোনা, বিয়ে এবং অন্যান্য লং টার্ম বিনিয়োগের জন্য দেশবাসী এখন পিপিএফ-এর ওপরেই ভরসা রাখেন।

২০১৬ সালে এপ্রিল মাসে পাবলিক প্রভিডেন্ট ফান্ড সহ অন্য সেভিংস প্ল্যান সিদ্ধান্ত নিয়েছিল যে প্রতি তিন মাসে সুদের হার নোটিফাই করা হবে। তবে এই বছর অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকে সুদের হার না বদলে ৭.৯ শতাংশ রাখা হয়েছে। পিপিএফ অ্যাকাউন্টে বছরের হিসেবে কম্পাউন্ড সুদের হার মাসের হিসেবেই ক্যালকুলেট করা হয়৷ সবচেয়ে বেশি সুদ পেতে পিপিএফ অ্যাকাউন্টে সরকার কীভাবে সুদ জমা করে, তা জানা আবশ্যক।

পিপিএফ অ্যাকাউন্ট বছরে গণনা করা হয় এবং প্রত্যেক বছর ৩১ মার্চ অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হয়৷ পিপিএফ অ্যাকাউন্ট ১৫ বছর পর ম্যাচিউর হয়৷ পিপিএফ অ্যাকাউন্টে সুদ গণনা করা হয় অ্যাকাউন্টে সর্বনিম্ন ব্যালেন্সের ভিত্তিতে প্রতিমাসের ৫ তারিখ থেকে মাসের শেষের দিনের মধ্যে। অথার্ৎ আপনি যদি পিপিএফ অ্যাকাউন্টে ৫ তারিখের আগে টাকা ডিপোজিট করেন তাহলে সেই মাসে জমা করা টাকার উপর সুদ হিসেব করা হবে। বিস্তারিত বুঝে নেওয়া যাক।

আপনি যদি মাসিক কিস্তিতে টাকা জমা রাখেন তবে প্রতি মাসের ৫ তারিখের আগে টাকা জমা করলেই সব থেকে বেশি লাভবান হবেন। ধরে নিন গত আর্থিক বছরে আপনার পিপিএফ অ্যাকাউন্টে মোট ব্যালেন্স ১ লক্ষ টাকা ছিল৷ এবারের আর্থিক বছরে ৫ এপ্রিলের আগে ৫০,০০০ টাকা জমা করলে ৩০ এপ্রিলে আপনার ন্যূনতম ব্যালেন্স ১.৫ লক্ষ টাকা হবে৷ ৭.৯ শতাংশ সুদের হিসেবে এই টাকার উপরে আপনি পেয়ে যাবেন ৯৮৮ টাক৷

কিন্তু ৫ এপ্রিলের পর ৫০০০০ টাকা জমা করলে আপনি সেই মাসে পাবেন ৬৫৮ টাকা। কারণ এপ্রিল মাসের ৫ তারিখের পর ৫০০০০ টাকার জমা করার ফলে ১০০০০০ টাকার উপর সুদ হিসেব করা হবে। এই স্কিমে আপনি যদি প্রতিদিন ২০০ টাকা করে বাঁচিয়ে মাসে ৬০০০ টাকা ইনভেস্ট করেন তাহলে এই হিসেবে ২০ বছরে সুদ মিলিয়ে আপনি ৩৫১৬০২১ টাকা পেয়ে যাবেন।

অপরদিকে আপনি যদি বার্ষিক ভিত্তিতে পিএফ অ্যাকাউন্টে টাকা রাখেন, তবে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে ৫ এপ্রিলের আগে টাকা জমা করছেন, কারণ তাহলেই আপনি সবচেয়ে বেশি সুদ পাবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026