নিউজ

তদন্তে গাফিলতি, ভোররাতে গ্রেফতার ইয়েস ব্যাঙ্কের কর্ণধার

ইয়েস ব্যাঙ্কের কর্ণধার রাণা কপূরকে আজ ভোর তিনটে নাগাদ গ্রেফতার করা হয়েছে। তার আগে বহু সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। শুক্রবার রাত থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরের (ইডি) আধিকারিকরা তাকে জেরা করে, তদন্তকারীদের সঙ্গে কোনো রকম সহযোগিতা করেন নি বলে জানা যায়, তারপরেই গ্রেফতার করা হয় তাঁকে। অর্থ পাচারের অভিযোগে আজ আদালতে পেশ করা হবে ইয়েস ব্যাঙ্কের কর্ণধারকে।

তাঁর স্ত্রীর অ্যাকাউন্টে ঘুষের টাকা জমছিল বেশ কিছু কর্পোরেট সংস্থাকে ঋণ পাইয়ে দেওয়ার বিনিময়ে। উত্তরপ্রদেশ পাওয়ার কর্পোরেশন লিমিটেডের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডেও তাঁর বিরুদ্ধে উঠেছে বেনিয়মের অভিযোগ, তার নামে দায়ের করা আর্থিক তছরূপের মামলা।

আরও পড়ুন : ইয়েস ব্যাংক : ৪৯ শতাংশ শেয়ার নেওয়ার ঈঙ্গিত SBI-এর

সম্প্রতি গুজরাটের ভদোদরা স্মার্ট সিটি ডেভেলপমেন্ট কোম্পানি নামক সংস্থা ইয়েস ব্যাঙ্ক থেকে ২৬৫ কোটি টাকা তুলে টাকা তোলার পরই ইয়েস ব্যাঙ্কের থেকে টাকা তোলার পরিমান মাসে সর্বোচ্চ ৫০ হাজার টাকা করে দেওয়া হয়। তার ২৪ ঘন্টা পরেই নানা রকম তথ্যের মধ্যে জানা যায় ইয়েস ব্যঙ্কের দেউলিয়া হওয়ার তথ্য।

ইয়েস ব্যাঙ্কের কর্ণধার রাণা কপূরকে জেরা করার পাশাপাশি মুম্বইয়ের ওরলি অঞ্চলে তাঁর বাসভবনেও চালানো হয় তল্লাশি। এছাড়াও দিল্লি ও মুম্বইয়ে তাঁর তিন মেয়ের বাসভবন ও দফতরেও তল্লাশি চালানো হয়েছে। আজ আদালতে পেশ করা হবে ইয়েস ব্যাঙ্কের কর্ণধার রানা কপূরকে। সিবিআই ঘটনাটির তদন্ত করছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026