ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Investment scheme: মহিলারাই বা পিছিয়ে থাকবেন কেন? চলুন দেখে নেওয়া যাক মহিলাদের জন্য সেরা সেভিংস স্কিমের বিকল্প

সময় পাল্টাচ্ছে আর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মহিলারা সমস্ত কাজে এগিয়ে আসছেন। বিনিয়োগে তাদের ঝোঁক বাড়ছে। আজকের দিনে বিভিন্ন ধরনের বিনিয়োগের বিকল্প পাওয়া যাচ্ছে। তবে আজকে আমরা কথা বলব মহিলাদের জন্য কয়েকটি সেরা বিনিয়োগ প্রকল্প বিষয়। দীর্ঘ মেয়াদে এই প্রকল্পগুলি দারুণ রিটার্ন দিতে পারে আপনাকে।

সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এর মাধ্যমে মিউচুয়াল ফান্ড আপনি করতে পারেন এবং সেক্ষেত্রে আপনি একটা বড় অংকের টাকা বিনিয়োগ করতে পারেন। তবে যদি আপনার কাছে মোটা অংকের টাকা না থাকে তাহলে আপনি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান গ্রহণের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে অল্প অল্প করে টাকা বিনিয়োগ করতে পারেন। ৫০০ টাকার কম পরিমাণ অর্থ নিয়ে আপনি মাসিক বিনিয়োগ শুরু করতে পারেন। একেবারে মোটা অংকের বিনিয়োগ বিকল্পের পরিবর্তে এখন সবাই মাসিক কিংবা ত্রৈমাসিক ভিত্তিতে এই বিকল্পটাকে বেশি পছন্দ করছেন। এর থেকে ভালো রিটার্নও আপনি পেতে পারেন। এখানেই শেষ নয়, এর আরো একটা সুবিধা রয়েছে এবং সেটা হল বিনিয়োগকারির পোর্টফোলিও বৈচিত্র্যপূর্ণ হবে এর ফলে। লো থেকে মিডিয়াম রিস্ক অ্যাপেটাইটের নিরিখে মিউচুয়াল ফান্ডে আপনি আলাদা আলাদা ভাবে বিনিয়োগ করতে পারেন এবং মহিলাদের জন্য এই বিকল্প অত্যন্ত সুরক্ষিত।

দ্বিতীয় সব থেকে বড় অপশনটি হলো পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এটি অন্যতম নিরাপদ এবং সরকার পরিচালিত একটি সেভিংস প্ল্যান ইনভেস্টমেন্ট স্কিম যা মূলত সমস্ত ভারতীয়দের জন্য নিয়ে আসা হয়েছে। যে মহিলারা কোনভাবেই ঝুঁকি নিতে চান না তাদের জন্য এই প্রকল্প দুর্দান্ত। এই প্রকল্পে আপনি দারুন রিটার্ন পাবেন এবং তার সাথেই সমস্ত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে এই অ্যাকাউন্ট আপনি খুলতে পারেন। ২০২২-২৩ অর্থ বর্ষে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ করলে আপনি ৭.১ শতাংশ করে সুদ পাবেন যা আরো পাঁচ বছরের জন্য বৃদ্ধি করা যাবে। এই প্রকল্পের নূন্যতম ৫০০ টাকা আপনি জমা রাখতে পারবেন এবং সর্বোচ্চ ১ লক্ষ ৫০ হাজার টাকা আপনি জমা করতে পারবেন বছরে। এছাড়াও যদি আপনি পুরনো পদ্ধতিতে আয়কর দেন তাহলে ছাড়ের সুবিধা আপনি পাবেন।

তৃতীয় বিকল্পটি হল ফিক্সড ডিপোজিট এবং মূলত সবাই এইরকম একটি অ্যাকাউন্ট নিজের নামে করেছেন। সমস্ত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে এই ধরনের অ্যাকাউন্ট আপনি করতে পারেন এবং সেখানে সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে পারেন। যারা একেবারেই ঝুঁকি নিতে চান না তাদের জন্য ফিক্স ডিপোজিট একটি দুর্দান্ত বিকল্প। তবে এক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি লাভের জায়গা থাকে না। যদি আপনাকে লাভ দেখতে হয় তাহলে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করাই সবথেকে ভালো।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026