ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Investment Scheme: ৫,০০০ টাকা করে বিনিয়োগ করলে কত বছরে পাবেন ৫ লাখ টাকা? জানুন পুরো হিসাব

আপনারা যারা বিনিয়োগ করেন, তাদের সবসময় মাথায় এটাই চিন্তা থাকে, বিনিয়োগের মূল্য কত বছরে দ্বিগুণ হবে। এটা সহজে জেনে নেওয়ার জন্য কিন্তু একটা ফর্মুলা আছে। আর এই ফর্মুলা হলো রুল অফ ৭২। এই রুল অফ ৭২ অনুযায়ী বিনিয়োগ করতে পারলে আপনি আগে থেকেই বুঝে নিতে পারবেন আপনার টাকা কত দিনে দ্বিগুণ কিংবা তিনগুণ হবে। বাজারে এখন অনেক ধরনের বিনিয়োগের স্কিম রয়েছে। আপনি এখন সরকারি বন্ড থেকে শুরু করে, পোস্ট অফিসের স্কিম, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, সব জায়গায় বিনিয়োগ করতে পারবেন। এর মধ্যে কিছু স্কিমে বিনিয়োগ করলে আপনারা একেবারেই নিশ্চিত রিটার্ন পেতে পারবেন। আর আপনার টাকা একেবারেই নিরাপদ থাকবে। আর কিছু এমন স্কিম রয়েছে যেমন শেয়ার বাজার কিংবা মিউচুয়াল ফান্ড, যেগুলো মার্কেটের রিস্কের সাথে জড়িত। এই সব স্কিমে বিনিয়োগ করতে গেলে আপনার অবশ্যই মার্কেটের ব্যাপারে একটা জ্ঞান থাকতে হবে।

কি এই রুল অফ ৭২

এই রুল অফ ৭২ হলো এমন একটা নিয়ম যার মাধ্যমে আপনি বিনিয়োগের আগে মোটামুটি একটা হিসাব করে নিতে পারবেন, কতদিন পরে আপনার টাকা ঠিক কতটা বাড়বে। ধরা যাক, একজন বিনিয়োগকারী, এমন একটা স্কিমে বিনিয়োগ করেছেন, যেখানে তাকে বার্ষিক ১০ শতাংশ করে সুদ দেওয়া হচ্ছে। এক্ষেত্রে রুল অফ ৭২ অনুযায়ী, আপনার বিনিয়োগের টাকা দ্বিগুণ হতে সময় লাগবে ৭২/১০ = ৭.২ বছর। একটা উদাহরণ দিয়ে বিষয়টা আরেকটু ভালো করে স্পষ্ট করে দেওয়া যাক। ধরা যাক, একজন ব্যক্তি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে ১০ বছরের ফিক্সড ডিপোজিট একাউন্টে বিনিয়োগ করেছেন এবং তাকে এখানে ৫.৪ শতাংশ করে সুদ দেওয়া হচ্ছে। অর্থাৎ, যদি এই স্কিমে তিনি বিনিয়োগ চালিয়ে যান, তাহলে ৭২/৫.৪ অর্থাৎ ১৩.৩ বছরে তার বিনিয়োগ করা টাকা দ্বিগুণ হয়ে যাবে।

৫ হাজার টাকার বিনিয়োগ করলে কত টাকা সুদ

এবারে যদি কেউ মাসে ৫ হাজার টাকা বিনিয়োগ করেন, এবং তিনি ১২ শতাংশ করে রিটার্ন পেয়ে থাকেন, তাহলে তার বিনিয়োগ দ্বিগুণ হতে ৭২/১২ অর্থাৎ ৬ বছর লাগবে। অর্থাৎ, ৬ বছরে যেকোনো বিনিয়োগকারী ৫.১৬ লাখ টাকা রিটার্ন পেয়ে যাবেন।

কোথায় কোথায় এই নিয়ম কাজ করেনা

যদি আপনার এমন জায়গায় বিনিয়োগ করা হয়, যেখানে আপনার সুদের হার ওঠানামা করছে, এখানে কিন্তু এই নিয়মটা কাজ করবে না। অর্থাৎ কোন বছর যদি আপনি ১২ শতাংশ করে রিটার্ন পান, আবার তার পরের বছর নয় শতাংশ করে রিটার্ন পাচ্ছেন, সে ক্ষেত্রে কিন্তু রুল অফ ৭২ কাজ করবে না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026