টেক বার্তা

বানাতে খরচ ৩০ হাজার টাকা, ভারতের বাজারে কত টাকায় বিক্রি হচ্চে iphone 12?

প্রিমিয়াম স্মার্টফোনের কথা বললেই যেই ফোনের কথা আমাদের সকলের মাথায় আসে তা হল Iphone। আর যে মাথায় আসে Apple এর লোগো এর একটি হালকা প্রতিচ্ছবি। বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ কোম্পানি Apple এর স্মার্টফোন তথা Iphone এর ফ্যান প্রায় প্রতি দেশেই রয়েছে। কিন্তু ফ্যান হয়েই থেকে যেতে হয় অনেককে, হাতে Iphone পাওয়া আর হয়না। হাতে Iphone না পাওয়ার প্রধান কারণ হল তার দাম। তবে আপনি কি জানেন যে একটি ৮০০০০ হাজার টাকার Iphone বানাতে খরচ হয় মাত্র ৩০,০০০ টাকার। কি শুনে অবাক হলেন? তাই তো? অবাক হওয়াটাই স্বাভাবিক। তবে আজ এই প্রতিবেদনে সেই বিষয়েই কথা বলতে চলেছি।

সম্প্রতি এক জাপানি সংস্থা যার নাম Fornalhaut Techno Solution তাদের এক রিপোর্টে জানিয়েছেন যে একটি Iphone 12 Pro বানাতে কোম্পানির খরচ হয় ৪০৬ ডলার, যা ভারতীয় ৩০০০০ টাকার সমান। সেখানেই সেটিকে গ্লোবাল মার্কেটে ৯৯৯ ডলার এবং ভারতে বিক্রি করা হয় ১,১৯,৯০০ টাকায়। তবে কিছু জন মনে করেন এটি কেবল ব্র্যান্ড ভ্যালুর জন্য এতটা বেশি।

রিপোর্ট হতে আরও জানা গিয়েছে যে, একটি নতুন Iphone এ কোম্পানি ব্যবহার করে Qualcomm X50 5G মোডেম, যা ব্যবহার করা হয় Iphone টিকে 5G কানেকটিভিটি প্রদানের জন্য, তার খরচ কেবল ৯০ ডলার। সেখানেই যে ডিসপ্লেটি কোম্পানি ব্যবহার করে তাদের Iphone প্রস্তুত করতে, তা আসলে Samsung এর প্রস্তুত করা এক OLED ডিসপ্লে, যার দাম ৭০ ডলার। সেখানেই Apple এর A14 Bionic এর খরচ ৪০ ডলার, র‍্যামের খরচ ১২.৮ ডলার, স্টোরেজ মেমরির খরচ ১৯.২ ডলার। অন্যদিকে Sony এর ক্যামেরার জন্য কোম্পানিকে প্রদান করতে হয় ৭.৪ ডলার এবং ৭.৯ ডলার। এইবার মোট খরচ হিসেব করলে দেখা যাবে তা হবে ৩৭৩ ডলার এর কাছাকাছি, অর্থাৎ ভারতীয় হিসেবে ২৭,৫০০ টাকার সমান। সেখানেই সেই Iphone টিকে দেশে বিক্রি করা হয় ৭৯,৯০০ টাকায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026