খেলা

কতটা শক্তিশালী ও কেমন হতে চলেছে KKR এর প্রথম একাদশ

দুবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স নিলাম থেকে রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গান, প্যাট কামিন্স সহ ৯ জন ক্রিকেটার কে দলে নিয়েছে। কেকেআর স্কোয়াডে বর্তমানে ক্রিকেটার সংখ্যা দাঁড়িয়েছে ২৩ এ। এদের মধ্যে থেকে ১১ জনের দল গঠন করা কোচ ও থিঙ্ক-ট্যাঙ্কের কাছে চ্যালেঞ্জিং ব্যাপার। এছাড়া এটাও মাথায় রাখতে হবে যে প্রত্যেক ম্যাচে সর্বাধিক চারজন বিদেশি খেলোয়াড় খেলানো যাবে।

ওপেনিং
রাহুল ত্রিপাঠী, সুনীল নারিন এবং শুভমন গিল এই তিনজন ওপেনিং ব্যাটসম্যান রয়েছে কেকেআর স্কোয়াডে। শুভমন গিল মিডিল অর্ডারে ব্যাটিং করলেও গতবার কয়েকটি ম্যাচে ওপেন করেছিল।

মিডিল অর্ডার
নিতিশ রানা, ইয়ন মর্গান, দীনেশ কার্তিক, রিঙ্কু সিং, সিদ্ধেশ লাদ, নিখিল নায়েক, টম ব্যান্টন সহ মিডল অর্ডার বেশ শক্তপোক্ত।

আরও পড়ুন : আইপিএলের সবচেয়ে প্রবীণতম ও মহার্ঘ্যতম ক্রিকেটার KKR দলে

অলরাউন্ডার
আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, শিভম মাভি এবং ক্রিস গ্রীন অলরাউন্ডার হিসেবে রয়েছে কেকেআর স্কোয়াড এ।

স্পিন বিভাগ
কুলদীপ যাদব, সুনীল নারিন, প্রবিন তাম্বে ছাড়াও নীতিশ রাণা বেশ ভালো অফ স্পিন করেন।

পেস বোলিং
প্যাট কামিন্স, লকি ফার্গুসন, প্রসিদ্ধ কৃষ্ণ, কমলেশ নাগরকোটি, শিভম মাভি, হ্যারি গার্নি প্রমুখ রয়েছে কেকেআর স্পেস ডিপার্টমেন্টে। এছাড়াও আন্দ্রে রাসেল এর কাছ থেকে কয়েক ওভার পেস বোলিং পেয়ে থাকে কলকাতা।

সম্ভাব্য প্রথম একাদশ

রাহুল ত্রিপাঠী, সুনীল নারিন, শুভমন গিল, নীতিশ রাণা, ইয়ন মর্গান, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, কমলেশ নাগরকোটি, প্যাট কামিন্স, কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণ

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026