ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২১ মরসুম ০৪ মে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব সেপ্টেম্বরে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সংযুক্ত আরব আমিরাত অবশিষ্ট ম্যাচগুলি আয়োজন করতে প্রস্তুত। আইপিএলে বাকি রয়েছে ৩১ টি ম্যাচ।
পিটিআই-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের আইপিএল-এর দ্বিতীয় পর্ব সংযুক্ত আরব আমিরাতে ১৮ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে শুরু হতে পারে। সংযুক্ত আরব আমিরাত গত বছর পুরো মরসুমটি আয়োজন করেছিল এবং মহামারী সত্ত্বেও কোনও বড় বিপদ ছাড়াই টুর্নামেন্টটি মসৃণভাবে পরিচালিত হয়েছিল। আইপিএল ২০২১ এর অবশিষ্ট ম্যাচগুলি আয়োজনের জন্য পরীক্ষিত পদ্ধতি অনুসরণ করতে আগ্রহী বিসিসিআই।
“বিসিসিআই সমস্ত স্টেকহোল্ডারদের সাথে কথা বলেছে এবং আইপিলের বাকি অংশ ১৮ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে হতে পারে। যেহেতু ১৮ সেপ্টেম্বর শনিবার এবং ১৯ সেপ্টেম্বর রবিবার, তাই বিসিসিআই সপ্তাহান্তের তারিখেই আইপিএল পুনরায় শুরু করতে চাইবে” পিটিআই-এর পক্ষ থেকে এক বিসিসিআই কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছে। “একইভাবে, ৯ বা ১০ ই অক্টোবর ফাইনাল হবে কারণ এটি একটি সপ্তাহান্ত। আমরা সফরসূচী চূড়ান্ত করছি এবং চারটি প্রধান খেলা (দুটি বাছাইপর্ব, একটি এলিমিনেটর এবং ফাইনাল) সহ ১০টি ডাবল হেডার এবং সাতটি সান্ধ্য ম্যাচ থাকবে, যা ৩১ টি ম্যাচের তালিকা সম্পূর্ণ করবে” বিসিসিআই কর্মকর্তা আরও বলেন।
এর আগে, ভারত ও ইংল্যান্ডের মধ্যে প্রথম ও দ্বিতীয় টেস্টের মধ্যে নয় দিনের ব্যবধান কমাতে বিসিসিআই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাথে আলোচনা করবে বলে খবর পাওয়া গেছে। তবে, ১৪ সেপ্টেম্বর শেষ হওয়া ইংল্যান্ড টেস্ট সিরিজের সময়সূচীর সাথে কোনরকম আপস না করেই বিসিসিআই আইপিএল ২০২১ এর সময়সূচীর সামঞ্জস্য করবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…