খেলা

IPL 2022: বঙ্গবাসীর জন্য সুখবর, আইপিএলের একাধিক ম্যাচ আয়োজিত হতে পারে ইডেন গার্ডেন্সে

অবশেষে মহারাষ্ট্রের বাইরে আইপিএলের মেগা আসরের একাধিক ম্যাচ আয়োজিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সূত্রের খবর, কলকাতার ইডেন গার্ডেন্স এবং গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের প্লে অফের একাধিক ম্যাচ আয়োজন করার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও খবরের সত্যতা এখনো বিচার্য। কোভিড পরিস্থিতির কারণে শুধুমাত্র মহারাষ্ট্রে আইপিএল ২০২২-এর মেগা আসরের আয়োজন করার পরিকল্পনা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই ক্রমে ইতিমধ্যে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ আইপিএলের ষষ্ঠ ম্যাচে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে কলকাতা নাইট।

জানা গেছে, প্লে-অফের একাধিক ম্যাচ আয়োজন করার পরিকল্পনা রয়েছে ইডেন গার্ডেন্সে। এখনও পর্যন্ত যা খবর, আইপিএল-এর একটি কোয়ালিফায়ার ও একটি এলিমিনেটর ম্যাচ আয়োজিত হতে পারে ক্রিকেটের নন্দন কাননে। ফাইনাল এবং একটি কোয়ালিফায়ার ম্যাচ গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত হওয়ার সম্ভাবনা প্রবল। দেশে করোনা পরিস্থিতির অবনতি না ঘটলে এই সিদ্ধান্ত নিতে পারেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এবং সচিব জয় সাহা।

তবে বিভিন্ন গ্রাউন্ডে খেলার আয়োজন করলে গ্রাউন্ডে দর্শক প্রবেশের অনুমতি পাবে কিনা সে বিষয় রয়েছে একাধিক প্রশ্ন। গত ফেব্রুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজিত হয়েছিল ইডেনে। শেষ ম্যাচে দর্শক প্রবেশের অনুমতিও দেওয়া হয়েছিল। যদিও সেটা সীমিত সংখ্যক। এখন আইপিএল-এর প্লে-অফ ম্যাচ দেখার অনুমতি সাধারণ মানুষ পায় কিনা সেটাই দেখার। বর্তমানে গ্রুপ পর্যায়ের ম্যাচগুলোতে এক-তৃতীয়াংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে ক্রিকেট গ্রাউন্ড এর পরিসীমা বাড়লে আইপিএলের জৌলুস আরো বাড়বে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026