খেলা

IPL 2023 Rules: আইপিএলে নতুন নিয়ম, “ইম্প্যাক্ট ক্রিকেটার”-সিস্টেম চালু করতে চলেছে বিসিসিআই

বিশ্ব ক্রিকেটে ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণ যে কতটুকু তার সাথে ইতিমধ্যেই পরিচয় ঘটেছে ক্রিকেটপ্রেমীদের। পাশাপাশি বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগ তথা ভারতীয় প্রিমিয়ার লিগ যে বিসিসিআইয়ের সবচেয়ে বড় উদ্ভাবন, সে কথা অস্বীকার করার জের নেই। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগ তথা ভারতীয় প্রিমিয়ার লিগে সৃষ্টি হওয়া একাধিক নিয়ম ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটেও লাগু করেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। এবার আরও একটি নতুন নিয়মের সাথে বিশ্ববাসীর পরিচয় করিয়ে দিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

২০০৮ সালে শুরু হওয়া টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয় লিগ তথা আইপিএল নানা বিবর্তনের মধ্য দিয়ে আজ বিশ্ব ক্রিকেটের সবচেয়ে দামি প্রিমিয়ার লিগের মধ্যে অন্যতম। এই টি-টোয়েন্টি লিগটি ইনিংসের মধ্যে ২:৩০ মিনিটের ব্রেকটাইম কিংবা ক্যাচ দিয়ে আউট হওয়া প্লেয়ারদের বদলে নতুন প্লেয়ার উইকেটে এসে স্ট্রাইক নেওয়ার মত নিয়মগুলি প্রথমে ব্যবহার করেছে। যার সুফল লক্ষ্য করে আন্তর্জাতিক ক্রিকেটেও একই নিয়ম চালু করা হয়েছে।

এবার বিবর্তনের সেই নিয়ম মেনে আরও একটি নতুন নিয়ম চালু করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএল নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক জানানো হয়েছে যে, নতুন এই নিয়মটি ‘ইম্প্যাক্ট ক্রিকেটার’ হিসেবে পরিচিতি লাভ করবে। বিসিসিআইয়ের তরফ থেকে বলা হয়েছে, একজন ক্রিকেটারের বদলি হিসেবে যখন অন্য কোন ক্রিকেটার মাঠে প্রবেশ করে তখন সে শুধুমাত্র ফিল্ডিং করতে পারে। তবে এবার সেই নিয়মে কিছুটা বদলি করা হচ্ছে।

বদলি হিসেবে যে ক্রিকেটার মাঠে প্রবেশ করবেন সেই ক্রিকেটার পুরো ইনিংসে ব্যাটিং কিংবা বোলিং করতে পারবেন। টস করার পূর্বে অধিনায়ক চারজন ক্রিকেটারের নাম নথিভুক্ত করবেন। ইনিংসের সুবিধামতো স্থানে একজন ক্রিকেটার কে বসিয়ে অন্য আরেকজনকে খেলার সুযোগ করে দিতে পারবেন অধিনায়ক। যাতে খেলার প্রয়োজনীয় সময়ে একজন অতিরিক্ত ব্যাটসম্যান বা বোলারকে দল ব্যবহার করতে পারে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026