খেলা

IPL 2023: IPL শুরু হওয়ার পূর্বে চেন্নাইয়ে পৌঁছালেন মহেন্দ্র সিং ধোনি, পেলেন রাজার মতো সম্বর্ধনা

চেন্নাইয়ের প্রাণ তথা চেন্নাই সুপার কিংসের দলপতি মহেন্দ্র সিং ধোনি আইপিএল 2023 উপলক্ষে ইতিমধ্যে চেন্নাই শহরে পৌঁছেছেন। চেন্নাই সুপার কিংসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মহেন্দ্র সিং ধোনিকে রাজার মতো সম্বর্ধনা দিয়ে নিজেদের শিবিরে নিয়ে যাচ্ছে চেন্নাই সুপার কিংস। ভিডিওটি ইতিমধ্যে লক্ষাধিক মানুষ দেখার পাশাপাশি ভালোবাসা এবং নিজেদের মন্তব্য দিয়ে ভরিয়ে দিয়েছেন।

আপনাদের জানিয়ে রাখি, 2022 আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছেড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তিনি নিজেই দলের দায়িত্ব তুলে দেন প্রবীনতম সতীর্থ রবীন্দ্র জাদেজার হাতে। তবে সেই দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ হন ভারতীয় এই অলরাউন্ডার। টানা কয়েকটি ম্যাচ পরাজয়ের পর অবশেষে ফের দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন মহেন্দ্র সিং ধোনি। এরপর গ্রুপ পর্যায়ের শেষ লগ্নে কয়েকটি ম্যাচ জিতলেও সবার প্রথম দল হিসেবে বাড়ি ফেরা নিশ্চিত করে চেন্নাই সুপার কিংস।

আগামী 31 শে মার্চ থেকে শুরু হবে আইপিএলের মেগা আসর। আসরের প্রথম ম্যাচেই মাঠে নামতে হবে মহেন্দ্র সিং ধোনিদের। তাই আগেভাগে অনুশীলন শুরু করার উদ্দেশ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন ভারতের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। যদি আইপিএলে মহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ার সম্পর্কে বলি, তবে 234টি আইপিএল ম্যাচে 4,978 রান করেছেন ধোনি। তাছাড়া তার নেতৃত্বে আইপিএলের ইতিহাসে সর্বাধিকবার ফাইনাল খেলার পাশাপাশি চারবার শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস।

আপনাদের জানিয়ে রাখি, আইপিএল 2022 শেষে ক্রিকেট ছেড়ে সম্পূর্ণ সাংসারিক জীবনে প্রবেশ করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। পরিবারের সাথে সময় কাটানোর পাশাপাশি ট্রাক্টর নিয়ে মাঠে চাষ করতেও দেখা গিয়েছিল তাকে। এমন পরিস্থিতিতে আগে থেকেই অনুশীলন শুরু করে নিজেকে গুছিয়ে নিতে চেন্নাইয়ে পৌঁছেছেন তিনি। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, আসন্ন আইপিএলের মেগা আসর হতে পারে মহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ারের শেষ আসর।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026