সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইপিএলের দিনক্ষণ প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। কবে থেকে আইপিএলের মেগা আসর শুরু হবে এবং কবে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, তার সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে। ভারতীয় বোর্ডের এক কর্মকর্তা বলেন, আসন্ন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপকে লক্ষ্য রেখে আইপিএলের পরিধি কিছুটা কমাতে হয়েছে বিসিসিআইকে। ৭৪ দিনের বদলে ৫৮ দিনে পুরো টুর্নামেন্ট শেষ করবে আইপিএল কর্তৃপক্ষ।
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, টি-টোয়েন্টি ক্রিকেট লিগের সবচেয়ে বড় আসর আইপিএল ২০২৩-এর সূচনা হতে পারে ১লা এপ্রিল থেকে। পাশাপাশি বিশাল এই আসরের সমাপ্তি ঘটার সম্ভাবনা রয়েছে ২৮শে মে রবিবার। আইপিএলের পুরো মরশুমে দিন প্রতি দুটি ম্যাচের সংখ্যাও বাড়তে পারে বলে মনে করছেন বিসিসিআইয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা। পাশাপাশি তিনি আরও বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে চূড়ান্ত সময়সূচী প্রকাশ করা হবে।
ক্রিকেট বোর্ডের ওই উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, আইপিএলের জন্য একটি সাধারণ মিটিং অনুষ্ঠিত হবে চলতি মাসে। সেই মিটিংয়ে চূড়ান্ত তালিকা এবং সময়সূচি নিয়ে আলোচনা করা হবে। এরপর সাংবাদিক সম্মেলনে পুরো বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে। আপনাদের জানিয়ে রাখি, চলতি বছরে ৮ই জুন থেকে ওভালের মাঠে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেহেতু আইপিএলে বিশ্ব ক্রিকেটের সমস্ত তারকা ক্রিকেটাররা উপস্থিত থাকেন, সেই কারণে মেগা এই আসরের পরিধি সংক্ষিপ্ত করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
Key Points Actor Daniel Radcliffe met figure skating gold medalist Alysa Liu backstage at the…
Key Points Jim Carrey attended the 51st César Awards in Paris on February 26, 2026,…
Key Points Ex-Prince Andrew was arrested on February 19, 2026, his 66th birthday, on suspicion…
Key Points Taylor Swift unveiled a sparkling bodysuit look for the cover art of her…
Key Points Addison Rae posed in a latex French maid-inspired dress for Perfect Magazine’s latest…
Key Points President Donald Trump was photographed with a visible red rash on his neck…